বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

বিচারক সংকটে চট্টগ্রাম আদালতে বাড়ছে মামলা জট

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২০

চট্টগ্রাম ব্যুরো : দেশের বিভিন্ন আদালতে বিচারক সংকট রয়েছে। চট্টগ্রামে আদালতেও বিচারক সংকট দেখা দিয়েছে। এর ফলে বাড়ছে মামলা জট। ঝুলে আছে চাঞ্চল্যকর অনেক মামলা।

বছরের পর বছর নিষ্পত্তি না হওয়ায় ভোগান্তিতে পোহাতে হচ্ছে বিচার প্রার্থীদের। দ্রুত বিচারক নিয়োগে মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি।

চট্টগ্রাম জেলা ও মহানগর, তিন পার্বত্য জেলা এবং কক্সবাজার জেলার দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলার একমাত্র বিচারিক আদালত, এই চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালত।

দুদকের পিপি কাজী সানোয়ার হোসেন লাভলু জানান, এমন গুরুত্বপূর্ণ একটি আদালতে বিচারক নেই প্রায় ২ বছর। অথচ বিচারাধীন রয়েছে টেকনাফের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, কক্সবাজারের সাবেক ডিসি রুহুল আমিনসহ অসংখ্য মামলা।

দুদকের পিপি মাহমুদুল হক জানান- দীর্ঘদিন ধরে বিচারক নেই, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ সহ আরও ১৩টি আদালতের। এতে বিচারপ্রার্থীরা যেমন ভোগান্তি পড়েছেন, তেমনি তৈরি হচ্ছে মামলার জট।

শুণ্যপদে বিচারক নিয়োগে, মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে বলে জানান, জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ মোক্তার হোসেন। তিনি জানান, চট্টগ্রাম জেলা ও মহানগর দায়রা জজ আওতাধীন মোট আদালতের সংখ্যা ৭৬টি। এসব আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৩ লাখেরও বেশি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD