বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

উপায় না পেয়ে এখনও নদীপথে মানুষ আসছে সিরাজগঞ্জে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০

আবির হোসাইন শাহিন সিরাজগঞ্জ প্রতিনিধি : করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশের বিভিন্ন জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। যানবাহন চলাচল বন্ধের পাশাপাশি প্রত্যেক মানুষকে ঘরে থাকার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। কিন্তু সরকারি নির্দেশনা অমান্য করে মানুষ শুধু ঘর থেকেই বের হচ্ছেন না, পাড়ি দিচ্ছেন এক জেলা থেকে আরেক জেলা। এ পরিস্থিতিতে সিরাজগঞ্জে অনুপ্রবেশ ঠেকাতে নদীপথে টহল শুরু করেছে র‌্যাব। সতর্ক করা হচ্ছে নদীপথে চলাচলরতদের।

সূত্র জানায়, ঢাকা ও নারায়ণগঞ্জ এলাকায় করোনা শনাক্তের ঘটনা বেশি হওয়ায় জনমনে আতঙ্ক তৈরী হয়েছে। তবুও এ দুটি এলাকা থেকে নদীপথে সিরাজগঞ্জে ঢুকছেন শত শত মানুষ। এমন খবর পেয়ে বৃহস্পতিবার র‌্যাব-১২ যমুনা নদীতে বিশেষ অভিযান চালায়। এসময় কাউকে আটক করা না হলেও র‌্যাবের পক্ষ থেকে সচেতনতা ও সতর্কতামূলক প্রচারণা চালানো হয়।

র‌্যাব-১২ মিডিয়া অফিসার লে: এম এম এইচ ইমরান জানান, নদীপথে ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে লকডাউন অমান্য করে সিরাজগঞ্জসহ উত্তরের বিভিন্ন জেলায় মানুষ ঢুকছে। এছাড়া নিষেধ থাকলেও মানুষ নানা অজুহাতে নদীতে ঘুরছেন। তাদেরকে র‌্যাবের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD