বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রচলিত ব্যাংকের ইসলামি শাখা-উইন্ডোতে আমানতের বড় লাফ ফ্রান্সের মতো ‘জ্বলবে’ যুক্তরাষ্ট্র, কেন বললেন ট্রাম্প? স্ত্রীকে আদালতে যেতে বাধ্য করলে ক্ষতিপূরণের আদেশ দিতে পারবে আদালত সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া ২ বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ নথিতে ছিল না সাজার তথ্য আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশি: প্রধানমন্ত্রী চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১২ দেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র একদল সীমান্তের ওপার থেকে পয়সা দিচ্ছে, আরেক দল দেশে বিশৃঙ্খলা তৈরি করছে : প্রধানমন্ত্রী আসামে ১১০০ মুসলিম পরিবার উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ শিক্ষার্থীদের বৃত্তির তথ্য এন্ট্রি ও সংশোধনের নির্দেশ মাউশির

আফ্রিকায় ১ কোটি মানুষ করোনায় আক্রান্তের শঙ্কা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০

আফ্রিকা মহাদেশে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৭ হাজারের বেশি হলেও আগামী ছয় মাসের মধ্যে অঞ্চলটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটিরও বেশি হতে পারে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আফ্রিকা শাখার জরুরি কার্যক্রম বিভাগের প্রধান মাইকেল ইয়াও।

করোনাভাইরাসের আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ করে এমন পূর্বাভাস দিয়েছে জাতিসংঘের এই অঙ্গ সংস্থাটি। ডব্লিউএইচও আফ্রিকা শাখার জরুরি কার্যক্রম বিভাগের প্রধান মাইকেল ইয়াও এমন শঙ্কার কথা জানিয়ে বলেছেন, ‘এটা একটা সম্ভাব্য সংখ্যা, যেকোনো সময় এর পরিবর্তন হতে পারে।’

তিনি অবশ্য এও উল্লেখ করেছেন, ইবোলা প্রাদুর্ভাবের পরও পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল কিন্তু মানুষ দিনে দিনে তাদের আচরণে পরিবর্তন আনার কারণে সেটা শেষ পর্যন্ত সত্য হিসেবে প্রমাণিত হয়নি। তাই যেকোনো কিছুই নির্ভর করছে পরিস্থিতির ওপর।

মাইকেল ইয়াও এক সংবাদ সম্মেলনে বলেন, ‌‘এটা যে কোনো সময় ‘‘ফাইন টিউন’’ করা হতে পারে। দীর্ঘমেয়াদের কোনো পূর্বাভাস দেওয়া একটি জটিল বিষয় কারণ প্রেক্ষাপট দ্রুত ব্যাপক হারে বদলাচ্ছে। জনস্বাস্থ্যের বিষয়েও পরিবর্তন আসছে, যদি এটা যথাযথভাবে হয় তাহলে হয়তো অন্যরকম হবে।’

বিশ্বের সবচেয়ে দরিদ্র মহাদেশ আফ্রিকায় এখন পর্যন্ত ১৭ হাজারের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছে প্রায় ৯০০ জন; যা অন্যান্য মহাদেশের তুলনায় অনেক কম। কিন্তু আশঙ্কা করা হচ্ছে, অঞ্চলটির দুর্বল স্বাস্থ্যসেবা ব্যবস্থার কারণে তা অনেক গুণ বেড়ে যেতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আফ্রিকা অঞ্চলের পরিচালক মাতাশিদো মোয়েতি বলেন, ‘আমরা আতঙ্কিত যে, দেশে দেশে ভৌগলিকভাবে ভাইরাসটির দ্রুত বিস্তার ঘটছে। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছেই।’ ইতোমধ্যে ভাইরাসটি আলজেয়িাসহ সাব-সাহারা অঞ্চলের ৪৬টি দেশে ছড়িয়ে পড়েছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD