মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
টিকিট নিয়ে সতর্কবার্তা বাংলাদেশ রেলওয়ের যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে: গণপূর্ত মন্ত্রী ফিলিস্তিনের পক্ষে অবস্থান, যুক্তরাষ্ট্র-কানাডায় ৭৬ শিক্ষাবিদ চাকরিচ্যুত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩ ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হরমুজে বাইরের শক্তির হস্তক্ষেপ বরদাশত করবে না ইরান: আইআরজিসি প্রধান জুলাই হত্যা মামলায় জামিন পেলেন আইভী দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী

ভর্তি পরীক্ষার পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নিতে রোববার বৈঠক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০

ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। আগামী রোববার (১৮ অক্টোবর) ভর্তি পরীক্ষার বিষয়ে আলোচনা করতে ডিনস কমিটির বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, এবার সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভর্তি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। আমাদের ভর্তি পরীক্ষার নিজস্ব স্বতন্ত্রতা রয়েছে। আমরা অবশ্যই সেটি বজায় রাখব।

তিনি বলেন, দেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিয়ে সব সময় শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ কাজ করে। আমরা সেটিকে মাথায় রেখেই কাজ করছি। ভর্তি পরীক্ষা নিয়ে আমাদের একটি কমিটি কাজ করে। কমিটির পরামর্শ নিয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারব।

এদিকে বৃহস্পতিবার বিকেলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে করণীয় ঠিক করতে বসে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। সেখানে ভর্তি পরীক্ষা নিয়ে নানা প্রস্তাব দেন তারা।

অনলাইন এই বৈঠকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন অর রশিদ শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্টের ওপর ভিত্তি করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তাব দেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে অধ্যাপক হারুন অর রশিদ বলেন, গত কয়েক বছর ধরে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো হচ্ছে। করোনা পরিস্থিতির কারণে এবার ভর্তি পরীক্ষা আয়োজন করাটা কঠিন হয়েছে দাঁড়িয়েছে, তাই দুই পাবলিক পরীক্ষার ফলের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তাব দেওয়া হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD