বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের জেন-জি আন্দোলন বাংলাদেশ থেকে অনুপ্রাণিত: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিনল্যান্ডে তেল-গ্যাস অনুসন্ধানের ঘোষণা দিলেন ট্রাম্প বাড়ি থেকে মোবাইল-স্বর্ণালংকার নিয়ে নিখোঁজ কুমিল্লার ৪ স্কুলছাত্রী উদ্ধার এবার ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা-ফেনীসহ যেসব জায়গা থেকে ওঠা যাবে কক্সবাজারগামী ট্রেনে পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রিয়াদে ফের হুতির ক্ষেপণাস্ত্র হামলা ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি ধর্মঘট করে এলপিজি সরবরাহ ব্যাহত করা হলে আইনি ব্যবস্থা: মন্ত্রী বেকারত্বের ঝুঁকিতে বিশ্বের ৮০ কোটি তরুণ: ইউএনডিপি

বৈঠকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০

আসন্ন শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তি কোন পদ্ধতিতে হবে, তা নিয়ে আলোচনায় বসছেন দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা।

শনিবার (১৭ অক্টোবর) উপচার্যদের সংগঠন উপাচার্য পরিষদের সভাপতি ও চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য ড. মোহাম্মদ রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, বৈঠকটি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে অনলাইন জুমের মাধ্যমে পরিচালিত হবে। এর আগে গত বৃহস্পতিবার উপাচার্যদের সঙ্গে ইউজিসির চেয়ারমানসহ অন্যান্য কর্মকর্তা বৈঠকে বসে করোনাকালের ভর্তি পরীক্ষা যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয় তা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন।

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে গত বৃহস্পতিবারের বৈঠকে ইউজিসির সব সদস্য ও দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন।

সভায় ইউজিসি চেয়ারম্যান বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিষয়ে সবাই একটি সুনির্দিষ্ট দিক-নির্দেশনা চাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা গ্রহণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দরকার।

সভায় উপস্থিত উপাচার্যরা জানান, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বিষয়ে ইউজিসি কিছু দিক-নির্দেশনা দিয়েছে। কোনোভাবে ভর্তি পদ্ধতিটি যেন প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে খেয়াল রাখার জন্য ইউজিসি থেকে বলা হয়েছে। এছাড়া করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি বিবেচনা করে এখনই বিশ্ববিদ্যালয় খোলা মোটেও সমীচীন হবে না বলে মত দিয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা।

লাইটনিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD