বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
১ ডলারের মুদ্রায় ট্রাম্পের প্রতিকৃতি, শত বছর পর নতুন নজির ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত র‌্যাবের আদলে এসআরবি গঠনের উদ্যোগের বিরোধিতা বিরোধী দলের ‘আমি ফিরে এসেছি মানুষের জন্য’ মির্জা আব্বাসের কান্নাভেজা বক্তব্যে থমকে গেলো গোটা সংসদ তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে : সংসদে বাণিজ্যমন্ত্রী ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে কবে? গাজায় পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় ‘নজিরবিহীন’ সংকট দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি উল্টোপথে বিমানমন্ত্রীর গাড়ি, মামলা হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

আমেরিকায় আক্রান্ত ছাড়িয়ে গেল ৭ লাখ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২০

লাইট নিউজ ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) সবচেয়ে বেশি বিপর্যয় সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্রে। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এই দেশটি করোনার কাছে এখন সবচেয়ে বেশি নাজেহাল হচ্ছে। সেখানে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৭ লাখ ছাড়িয়ে গেছে। আক্রান্তের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের ধারে-কাছেও নেই অন্য কোনো রাষ্ট্র।

ওয়ার্ল্ডওমিটার ওয়েবসাইটের সর্বশেষ তথ্য বিশ্লেষণে ( শনিবার সকাল ৮টা ) দেখা গেছে, নুসারে, বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২২ লাখ ৫০ হাজার ৪০৫ জন। মারা গেছে ১ লাখ ৫৪ হাজার ২৪৫ জন। অবস্থা আশঙ্কাজনক ৫৬ হাজার ৯৬৩ জনের। আর সুস্থ হয়েছেন ৫ লাখ ৭১ হাজার ৫৭৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৮৬ হাজার ৪৯৭ জন। মারা গেছে ৮ হাজার ৬৭২ জন।

তবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে-৭ লাখ ১০ হাজার ২১ জন। মারা গেছে ৩৭ হাজারের বেশি-৩৭ হাজার ১৫৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩২ হাজারের বেশি। আর মারা গেছে আড়াই হাজার। দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়েছে ৬০ হাজার ৫১০ জন।

আক্রান্তে যুক্তরাষ্ট্রের ধারেকাছেও নেই অন্য দেশগুলো। যেমন, স্পেনে মোট আক্রান্ত ১ লাখ ৯০ হাজার ৮৩৯, ইতালিতে ১ লাখ ৭২ হাজার ৪৩৪, ফ্রান্সে ১ লাখ ৪৭ হাজার ৯৬৯, জার্মানিতে ১ লাখ ৪১ হাজার ৩৯৭, যুক্তরাজ্যে ১ লাখ ৮ হাজার ৬৯২ এবং করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ৭১৯।

দেশগুলোতে মৃতের সংখ্যা যথাক্রমে ২০ হাজার ২ জন (স্পেন), ২২ হাজার ৭৪৫ (ইতালি), ১৮ হাজার ৬৮১ (ফ্রান্স), ৪ হাজার ৩৫২ (জার্মানি), ১৪ হাজার ৫৭৬ (যুক্তরাজ্য) এবং ৪ হাজার ৬৩২ (চীন)।

তবে করোনায় যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি বিপর্যস্ত নিউইয়র্ক অঙ্গরাজ্য। সেখানে এ পর্যন্ত মোট ২ লাখ ৩৩ হাজার ৯৫১ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ১৭ হাজার ১৩১ জন। অর্থাৎ, যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের এক-তৃতীয়াংশ এবং মৃতের প্রায় অর্ধেকই নিউইয়র্কে।

গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৭৫৩ জন। আর মারা গেছে এক হাজারের বেশি।

লাইটনিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD