শনিবার, ০২ মে ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার: গোলাম পরওয়ার ডিসি সম্মেলনে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের তাগিদ থাকবে: মন্ত্রিপরিষদ সচিব যুদ্ধের জন্য ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান, যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের অন্ধকার যুগ যেভাবে বিশ্ব রাজনীতিতে নতুন ধারার জন্ম দিচ্ছে আশা করি এমন কালো দিন আর আসবে না : আসিফ নজরুল যুক্তরাষ্ট্রের হামলার জবাব দিতে নতুন ছক কষছে ইরান ৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা সরকারের দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে ইরান বেইজিংয়ে ড্রোন বিক্রিতে চীনের নিষেধাজ্ঞা, কারণ কী

সুনামগঞ্জে বজ্রপাতে ৪ যুবকের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২০

বজ্রপাতে সুনামগঞ্জের চার উপজেলায় চার জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট উপজেলার প্রশাসন ও প্রত্যক্ষদর্শীরা বিষয়টি জানিয়েছেন।

নিহতরা হলেন- ফরিদ মিয়া (৩৫),শংকর সরকার (২২), শিপন মিয়া (৩৫)ও তাপস মিয়া (৩২) । তারা শাল্লা, জগন্নাথপুর, দিরাই ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় বজ্রপাতে মারা যান।

শাল্লা থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, নারায়নপুর গ্রামের কৃষক শংকর সরকার সকালে বাড়ি থেকে শ্বাসখাই বাজারে যাবার পথে বজ্রপাতে মারা যান।

জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, বাউধরণ গ্রামের কৈচাপরী এলাকার বাসিন্দা শিপন মিয়া সকালে নলুয়ার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে মারা যান। এ সময় সেখানে একটি গরুও মারা যায়।

দিরাইয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল ইসলাম জানান, উপজেলার সরমঙ্গল ইউনিয়নের চিনাউরা হাওরে কাজ করতে আসা হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উজেলার তাপস মিয়া বজ্রপাতে মারা গেছেন।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, হাওরে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন ফরিদ মিয়া।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD