বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের জেন-জি আন্দোলন বাংলাদেশ থেকে অনুপ্রাণিত: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিনল্যান্ডে তেল-গ্যাস অনুসন্ধানের ঘোষণা দিলেন ট্রাম্প বাড়ি থেকে মোবাইল-স্বর্ণালংকার নিয়ে নিখোঁজ কুমিল্লার ৪ স্কুলছাত্রী উদ্ধার এবার ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা-ফেনীসহ যেসব জায়গা থেকে ওঠা যাবে কক্সবাজারগামী ট্রেনে পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রিয়াদে ফের হুতির ক্ষেপণাস্ত্র হামলা ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি ধর্মঘট করে এলপিজি সরবরাহ ব্যাহত করা হলে আইনি ব্যবস্থা: মন্ত্রী বেকারত্বের ঝুঁকিতে বিশ্বের ৮০ কোটি তরুণ: ইউএনডিপি

অনলাইনে নয়, ঢাবির ভর্তি পরীক্ষা হবে সরাসরি; জোর দেয়া হবে লিখিততে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

অনলাইনে নয়, সরাসরি অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। তবে, করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে দেশের ৮ বিভাগেই থাকবে পরীক্ষার কেন্দ্র। অর্থাৎ ঢাকা বিভাগের বাইরের কাউকে পরীক্ষা দিতে ঢাকা আসতে হবে না।

আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের ডিন’স কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। গতবছর ২০০ নম্বরের পরীক্ষার ভিত্তিতে ফলাফল দেয়া হলেও এ বছর পূর্ণমান থাকবে ১০০। সেবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক থেকে রেজাল্টের উপর ৮০ নম্বর থাকলেও সেটি কমিয়ে এছর ২০ নম্বর করা হয়েছে। আর এমসিকিউ’র নম্বর কমিয়ে ৭৫ থেকে ৩০ করা হয়েছে। এছাড়া লিখিত পরীক্ষার নম্বর থাকবে ৫০।

বৈঠকসূত্রে জানা গেছে, করোনা মহামারিসহ সব দিক বিবেচনায় নিয়ে ডিনরা ভর্তি পরীক্ষার নেয়ার বিষয়ে একমত হয়েছেন। তবে, স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার উপর বেশি গুরুত্ব দেয়া হবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD