বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
১ ডলারের মুদ্রায় ট্রাম্পের প্রতিকৃতি, শত বছর পর নতুন নজির ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত র‌্যাবের আদলে এসআরবি গঠনের উদ্যোগের বিরোধিতা বিরোধী দলের ‘আমি ফিরে এসেছি মানুষের জন্য’ মির্জা আব্বাসের কান্নাভেজা বক্তব্যে থমকে গেলো গোটা সংসদ তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে : সংসদে বাণিজ্যমন্ত্রী ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে কবে? গাজায় পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় ‘নজিরবিহীন’ সংকট দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি উল্টোপথে বিমানমন্ত্রীর গাড়ি, মামলা হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

জাপানে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস মহামারির মধ্যেই জাপানে এবার আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৬।

যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, জাপানের চিচি-শিমা দ্বীপের ২০৫ কিলোমিটার পশ্চিমে স্থানীয় সময় দুপুর ২টা ২৫ মিনিটে আঘাত হানে এ ভূকম্পন। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৪৫৮ কিলোমিটার গভীরে।

তাৎক্ষণিকভাবে এখনও ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে, জাপানে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছড়িয়েছে। মারা গেছে দুশ’র বেশি।

করোনার সংক্রমণ রোধে শুক্রবার দেশবাসীকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে। এর আগে সারাদেশে জরুরি অবস্থা ঘোষণা করেন তিনি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD