বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের জেন-জি আন্দোলন বাংলাদেশ থেকে অনুপ্রাণিত: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিনল্যান্ডে তেল-গ্যাস অনুসন্ধানের ঘোষণা দিলেন ট্রাম্প বাড়ি থেকে মোবাইল-স্বর্ণালংকার নিয়ে নিখোঁজ কুমিল্লার ৪ স্কুলছাত্রী উদ্ধার এবার ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা-ফেনীসহ যেসব জায়গা থেকে ওঠা যাবে কক্সবাজারগামী ট্রেনে পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রিয়াদে ফের হুতির ক্ষেপণাস্ত্র হামলা ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি ধর্মঘট করে এলপিজি সরবরাহ ব্যাহত করা হলে আইনি ব্যবস্থা: মন্ত্রী বেকারত্বের ঝুঁকিতে বিশ্বের ৮০ কোটি তরুণ: ইউএনডিপি

মাটি কাটতে গিয়ে পাহাড়ধসে ২ জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২০

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের রামু উপজেলায় পাহাড় কাটার সময় মাটিধসে দুই যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাত ২টার দিকে রামুর কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- আলি আহমদ (৩৫) ও মুজিবুর রহমান (৩২)। এরা পরিবহন শ্রমিক বলে জানা যায়।

জানা যায়, ওই এলাকায় দুই যুবকসহ একদল শ্রমিক পাহাড়ে মাটি কাটছিলেন। এসময় মাটিধসে তারা মারা যান। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা বলেন, প্রশাসনের চোখ ফাঁকি দিতে রাতে পাহাড় কাটছিলেন তারা। কয়েকদিন আগেও এখানে পাহাড় কাটা বন্ধে অভিযান চালানো হয়েছিল।

রামু থানা পুলিশের ওসি মো. আজমিরুজ্জামান বলেন, মরদেহগুলো থানায় নিয়ে আসা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD