মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
টিকিট নিয়ে সতর্কবার্তা বাংলাদেশ রেলওয়ের যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে: গণপূর্ত মন্ত্রী ফিলিস্তিনের পক্ষে অবস্থান, যুক্তরাষ্ট্র-কানাডায় ৭৬ শিক্ষাবিদ চাকরিচ্যুত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২১৩ ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হরমুজে বাইরের শক্তির হস্তক্ষেপ বরদাশত করবে না ইরান: আইআরজিসি প্রধান জুলাই হত্যা মামলায় জামিন পেলেন আইভী দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে বিশ্বব্যাংক প্রস্তুত: অর্থমন্ত্রী

মাধ্যমিকে বার্ষিক পরীক্ষা হচ্ছে না

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২০

মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা বাতিল করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য ৩০ কার্যদিবসের মধ্যে শেষ করা যায় এমন সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (২১ অক্টোবর) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, মাধ্যমিকে এবার বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে না। প্রতি সপ্তাহে শিক্ষার্থীদের একটি অ্যাসাইনমেন্ট দেয়া হবে। আমরা একটি অ্যাসাইনমেন্ট ডিজাইন করেছি। এক সপ্তাহের মধ্যে সেই অ্যসাইনমেন্ট সম্পন্ন করে শিক্ষার্থীরা জমা দিবেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে খুব দ্রুত এ সিলেবাস পাঠানো হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, এবারের যে পরিস্থিতি সেই পরিস্থিতির জন্য কোন পরীক্ষা নয়। এই মূল্যায়নে যাতে শিক্ষার্থীদের কোন চাপ সৃষ্টি না হয় সেটি দেখছি। এই মূল্যায়ন শুধু আমাদের বোঝার জন্য শিক্ষার্থীদের কোথায় কোথাও দুর্বলতা আছে, সেগুলো পরের ক্লাসে কাটিয়ে ওঠার ব্যবস্থা করব।

তিনি বলেন, মাধ্যমিকের শিক্ষার্থীদের একটি মূল্যায়নের পরিকল্পনা করেছি। শিক্ষার্থীদের এ ক্ষেত্রে বিভিন্ন অ্যাসাইনমেন্ট দিয়ে মূল্যায়ন করা হবে। এজন্য ৩০ কর্মদিবসে সম্পন্ন করা যায় এমন সিলেবাস প্রণয়ন করেছে এনসিটিবি। শিক্ষার্থীদের পরের ক্লাসে যাওয়ার জন্য যতটুকু জানা প্রয়োজন সেটি বিবেচনায়ই এ সিলেবাস তৈরি করা হয়েছে। এই সিলেবাসের মধ্যেই প্রত্যেক সপ্তাহের জন্য একটি অ্যাসাইমেন্ট ডিজাইন করা হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD