বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

একদিনে প্রায় ৭ হাজার মৃত্যু দেখলো বিশ্ব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : আগস্টের পর একদিনে আবারও করোনায় ৬ হাজার ৮শ’র বেশি মৃত্যু দেখলো বিশ্ব। একইসাথে রেকর্ড ৪ লাখ ৩৫ হাজার মানুষের দেহে শনাক্ত হয়েছে প্রাণঘাতী কোভিড নাইনটিন। ফলে মোট মৃত্যু ১১ লাখ ৩৬ হাজার; আক্রান্ত প্রায় ৪ কোটি ১৫ লাখ মানুষ।

ভোটের উন্মাদনার মধ্যে, বুধবারও দৈনিক সংক্রমণ আর মৃত্যুতে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। প্রায় একমাস পর ২৪ ঘণ্টায় ১২শ’র মতো মৃত্যুতে, দেশটিতে প্রাণহানি দু’লাখ সাড়ে ২৭ হাজার ছুঁয়েছে। আক্রান্ত প্রায় ৮৬ লাখ।

এদিকে ৭ শতাধিক মৃত্যুতে ভারতে প্রাণহানি ১ লাখ ১৭ হাজার ছুঁই ছুঁই। অর্ধ লাখের বেশি সংক্রমণ শনাক্তে, দেশটিতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭৭ লাখ।

ব্রাজিলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ সাড়ে ৫৫ হাজার; আক্রান্ত ৫৩ লাখের বেশি। মৃতের সংখ্যা ৮৭ হাজার ছাড়িয়েছে মেক্সিকোতে। দিনে ৪ শতাধিক মৃত্যু অব্যাহত আর্জেন্টিনায়।

এছাড়া সেকেন্ড ওয়েভের মুখে ভাইরাসের বিস্তার লাফিয়ে বাড়ছে ফ্রান্স, স্পেন, ইতালি, যুক্তরাজ্য, জার্মানিসহ ইউরোপের বেশিরভাগ দেশে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD