বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের জেন-জি আন্দোলন বাংলাদেশ থেকে অনুপ্রাণিত: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিনল্যান্ডে তেল-গ্যাস অনুসন্ধানের ঘোষণা দিলেন ট্রাম্প বাড়ি থেকে মোবাইল-স্বর্ণালংকার নিয়ে নিখোঁজ কুমিল্লার ৪ স্কুলছাত্রী উদ্ধার এবার ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা-ফেনীসহ যেসব জায়গা থেকে ওঠা যাবে কক্সবাজারগামী ট্রেনে পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রিয়াদে ফের হুতির ক্ষেপণাস্ত্র হামলা ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি ধর্মঘট করে এলপিজি সরবরাহ ব্যাহত করা হলে আইনি ব্যবস্থা: মন্ত্রী বেকারত্বের ঝুঁকিতে বিশ্বের ৮০ কোটি তরুণ: ইউএনডিপি

সয়াবিন তেলের দাম কমল লিটারে ২ টাকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০

সয়াবিন ও পামওয়েল তেলের দাম কমিয়েছে ভোজ্যতেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো। প্রতি লিটারে সয়াবিন তেলের দাম দুই টাকা করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১০টায় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশীর সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন তারা। এ সময় বাণিজ্য সচিব মো: জাফর উদ্দীন উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, সয়াবিন তেল মিলগেটে লিটারে ২ টাকা কমিয়ে ৯০ টাকা এবং পাম অয়েল ২ টাকা কমিয়ে ৮০ টাকায় বিক্রির ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. আব্দুল লতিফ বকসী জানান, আজ বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন তেল ব্যবসায়ীরা। সেখানে সয়াবিন ও পামওয়েল তেলের দাম লিটারে ২ টাকা করে কমানোর সিদ্ধান্ত হয়েছে। অবিলম্বে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD