বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নিষ্ঠুর সত্য হলো, রোনালদো আর পারছেন না চুক্তির আওতায় ইরানের আশপাশ থেকে নিজেদের বাহিনী প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড এই উচ্চাভিলাষী বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বাংলাদেশে হামাসের কার্যক্রম চলছে, দিল্লিতে ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প

ব্যারিস্টার রফিক-উল হক আর নেই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

প্রখ্যাত আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

আজ শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় ব্যারিস্টার রফিক-উল হকের অবস্থা সঙ্কটাপন্ন ছিল বলে জানিয়েছিলেন আদ-দ্বীন হাসপাতালের মহাপরিচালক ডা. অধ্যাপক নাহিদ ইয়াসমিন। সেসময় তিনি বলেন, ব্যারিস্টার রফিক-উল হক স্যারের অবস্থা অপরিবর্তিত। বার্ধক্যজনিত নানা সমস্যায় আক্রান্ত তিনি।

ব্যারিস্টার রফিক উল হক অসুস্থতার কারণে গত ১৫ অক্টোবর আদ-দ্বীন হাসপাতালে ভর্তি হন। দুদিন চিকিৎসা নিয়ে শারীরিক অবস্থা সুস্থ বোধ করলে ১৭ অক্টোবর সকালে বাসায় চলে যান। ওই দিন দুপুরে ফের অসুস্থ বোধ করলে হাসপাতালে ভর্তি হন। পরে ২০ অক্টোবর গুরুত্বর অসুস্থ হয়ে পড়ায় লাইফ সাপোর্টে নেয়া হয়।

সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিক-উল হকের জন্ম ১৯৩৫ সালের ২ নভেম্বর কলকাতার সুবর্ণপুর গ্রামে। ১৯৯০ সালের ৭ এপ্রিল থেকে একই বছরের ১৭ ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ছিলেন। তিনি ছিলেন রাষ্ট্রের ষষ্ঠ অ্যাটর্নি জেনারেল।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD