বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
১ ডলারের মুদ্রায় ট্রাম্পের প্রতিকৃতি, শত বছর পর নতুন নজির ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত র‌্যাবের আদলে এসআরবি গঠনের উদ্যোগের বিরোধিতা বিরোধী দলের ‘আমি ফিরে এসেছি মানুষের জন্য’ মির্জা আব্বাসের কান্নাভেজা বক্তব্যে থমকে গেলো গোটা সংসদ তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে : সংসদে বাণিজ্যমন্ত্রী ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে কবে? গাজায় পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় ‘নজিরবিহীন’ সংকট দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি উল্টোপথে বিমানমন্ত্রীর গাড়ি, মামলা হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

সাভারে করোনায় নতুন আক্রান্ত ২: মোট ৬

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

মোঃ ইয়াসিন, সাভার প্রতিনিধি : দেশে প্রতিনিয়ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। রাজধানীর সাভারে নতুন করে আরও দুই জনের করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে সাভারে চিকিৎসকসহ আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়ালো ৬ জনে।

শনিবার (১৮ এপ্রিল) রাতে সাভার উপজেলার ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নাজমুল হক মিঠু বিষয়টি নিশ্চিত করেন।

ডাক্তার নাজমুল হুদা মিঠু জানান, আক্রান্ত নতুন দুইজনেরর মধ্যে সাভার হেমায়েতপুরে শ্যামপুর একজন ও অপরজন ফুলবাড়িয়ার বাসিন্ধা। তারমধ্যে একজন পুরুষ ও একজন নারী। মুলত বিষয়টি আইডিসিআরের মাধ্যমে আমরা জানতে পেরেছি। আক্রান্ত দুইজন ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা করেছিলেন।

তিনি আরও জানান, মুলত আইডিসিআর তাদেরকে আমাদের সঙ্গে যোগাযোগের কথা বললেও তারা যোগাযোগ করেননি। ফলে জানার সাথে সাথে অ্যাম্বুলেন্সের মাধ্যমে তাদের মিরপুর লালকুঠির হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে।

এবিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ জানান, করোনা আক্রান্তদের এলাকায় লকডাউন করা প্রক্রিয়া চলছে।

লাইট নিউজ প্রতিবেদক

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD