শনিবার, ০২ মে ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার: গোলাম পরওয়ার ডিসি সম্মেলনে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের তাগিদ থাকবে: মন্ত্রিপরিষদ সচিব যুদ্ধের জন্য ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান, যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের অন্ধকার যুগ যেভাবে বিশ্ব রাজনীতিতে নতুন ধারার জন্ম দিচ্ছে আশা করি এমন কালো দিন আর আসবে না : আসিফ নজরুল যুক্তরাষ্ট্রের হামলার জবাব দিতে নতুন ছক কষছে ইরান ৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা সরকারের দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে ইরান বেইজিংয়ে ড্রোন বিক্রিতে চীনের নিষেধাজ্ঞা, কারণ কী

যশোরের চৌগাছায় কার্যকর হচ্ছে লকডাউন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

মেহেদী হাসান শয়ন, চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছা উপজেলায় কার্যকর হচ্ছে সরকার অঘোষিত লকডাউন। গত ২৫ শে মার্চ থেকে করোনা ভাইরা সের কারনে সারা দেশের ন্যায় চৌগাছাতেও সব ধরনের ব্যবস্থা করেছে উপজেলা প্রশাসন। তাছাড়া উপজেলা প্রশাসন ছাড়া ও কাজ করছে স্থানীয় সামাজিক, রাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠন। তারা সাধারন মানুষকে বিভিন্নভাবে সহয়তা করে আসছে।

এবিষয়ে উপজেলা নির্বাহি কর্মকর্তা জনাব জাহিদুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, চৌগাছা মানুষকে করোনা ভাইরাসের মহামারী থেকে বাচাতে উপজেলা প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেছে। তার ভিতরে অন্যতম হলো মানুষকে সচেতন করা। সচেতন করার জন্য লকডাউন কার্যকর করছি। তাছাড়া চৌগাছা উপজেলার কাচা বাজার গুলা বিভিন্ন স্কুলের মাঠে স্থান্তর করেছি। ইতিমধ্যেই চৌগাছা বাজার সহ উপজেলার সব বাজারগুলোকে নির্দিষ্ট সময় বেধে দিয়েছি।

তিনি আরো জানান, উপজেলা প্রশাসন সরকারের প্রানদনা প্যাকেজ এর মাধ্যমে গরিব, অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা শুরু হয়েছে। তাছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন খাদ্য সামগ্রী বিতরন করছে বলে জানান।
তিনি বারবার মানুষকে ঘরে থাকার আহবান জানান।

এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব রিফাত খান রাজিব জানান, চৌগাছা থানা পুলিশ সর্বদা উপজেলা প্রশাসনকে সাহায্য করে যাচ্ছে। তাছাড়া লকডাউন কার্যকর করার জন্য যা প্রয়োজন তাই করছে বলে জানান তিনি। তাছাড়া চৌগাছায় উপজেলা প্রশাসনকে সাহায্য করতে সেনাবাহিনী কাজ করছে।

লাইট নিউজ ডেস্ক

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD