বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের জেন-জি আন্দোলন বাংলাদেশ থেকে অনুপ্রাণিত: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিনল্যান্ডে তেল-গ্যাস অনুসন্ধানের ঘোষণা দিলেন ট্রাম্প বাড়ি থেকে মোবাইল-স্বর্ণালংকার নিয়ে নিখোঁজ কুমিল্লার ৪ স্কুলছাত্রী উদ্ধার এবার ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা-ফেনীসহ যেসব জায়গা থেকে ওঠা যাবে কক্সবাজারগামী ট্রেনে পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রিয়াদে ফের হুতির ক্ষেপণাস্ত্র হামলা ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি ধর্মঘট করে এলপিজি সরবরাহ ব্যাহত করা হলে আইনি ব্যবস্থা: মন্ত্রী বেকারত্বের ঝুঁকিতে বিশ্বের ৮০ কোটি তরুণ: ইউএনডিপি

বেশি দামে বিক্রি, চট্টগ্রামে জরিমানা দিলো ১০ আলুর আড়ৎ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০

চট্টগ্রাম মহানগরীর সবচেয়ে বড় কাঁচাবাজার রিয়াজউদ্দিন বাজারের আলুর আড়তে অভিযান চালিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযানে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে আলু বিক্রি করায় ১০টি আলুর আড়ৎকে জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক।

তিনি জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে আলুর আড়তে। অভিযানে অতিরিক্ত দামে আলু বিক্রি করায় মোট ১০টি আলুর আড়তকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়েছে।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD