বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
১ ডলারের মুদ্রায় ট্রাম্পের প্রতিকৃতি, শত বছর পর নতুন নজির ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত র‌্যাবের আদলে এসআরবি গঠনের উদ্যোগের বিরোধিতা বিরোধী দলের ‘আমি ফিরে এসেছি মানুষের জন্য’ মির্জা আব্বাসের কান্নাভেজা বক্তব্যে থমকে গেলো গোটা সংসদ তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে : সংসদে বাণিজ্যমন্ত্রী ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে কবে? গাজায় পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় ‘নজিরবিহীন’ সংকট দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি উল্টোপথে বিমানমন্ত্রীর গাড়ি, মামলা হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

দুর্গানগরে উল্লাপাড়ায় ত্রাণের দাবীতে মহাসড়ক অবরোধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

আবির হোসাইন শাহিন, সিরাজগঞ্জ প্রতিনিধি : ত্রাণের দাবীতে সিরাজগঞ্জের উল্লাপাড়ার দূর্গানগরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। আজ রোববার ঢাকা-নগরবাড়ী মহাসড়কের বোয়ালিয়া বাজারের অংশে তারা বিক্ষোভ করেন। এ সময় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ত্রাণ সামগ্রী দেয়া হবে উপজেলা প্রশাসনের এমন আশ্বাসে বিক্ষোভ থেকে সরে আসেন বিক্ষুব্ধরা।

স্থানীয়রা জানান, করোনায় ক্ষতিগ্রস্থদের সহায়তার জন্য সরকারের পক্ষ থেকে দূর্গানগর ইউনিয়নে সাড়ে ১৩ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়। কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার আলী তার পরিচিত ও আত্মীয়-স্বজনদের মধ্যে চাল বিতরণ করেন। এতে তাঁত প্রধান এলাকাটির মানুষরা ত্রাণ সামগ্রী থেকে বঞ্চিত হন। বিক্ষোভের খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৪৮ ঘণ্টার মধ্যে ত্রাণ দেয়ার আশ্বাস দিলে তারা অবরোধ থেকে সরে আসেন।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস বলেন, ‘ইউপি চেয়ারম্যানের সমন্ময়হীনতার কারণে এ ঘটনা ঘটেছে। যারা ত্রাণ পাননি তাদের ৪৮ ঘণ্টার মধ্যে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হবে।’

লাইট নিউজ ডেস্ক

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD