সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আঞ্চলিক নিরাপত্তা ও ভবিষ্যৎ নির্ধারণ করবে ইরান, যুক্তরাষ্ট্র নয়’ আত্মনির্ভর বাংলাদেশ গড়তে হবে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে: পানিসম্পদমন্ত্রী বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ প্রধানমন্ত্রীর আসনে সম্পত্তি দখলের দুঃসাহস কাদের, প্রশ্ন নাহিদের আদাবরে বাড়ি দখলের চেষ্টা, দেশি অস্ত্র নিয়ে হামলা-ভাঙচুর ইসি ভালো নির্বাচন আয়োজনে বদ্ধ পরিকর: সিইসি ভারতের পাঞ্জাবে তীব্র আন্দোলন, যুদ্ধবিমান-ট্যাংকের ওপরে শিক্ষার্থীরা

ঘুমন্ত অবস্থায় ধর্ষণ, একজনের যাবজ্জীবন কারাদণ্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০

নোয়াখালীতে বসতঘরে ঢুকে ঘুমন্ত গৃহবধূকে (২১) ধর্ষণ মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

বুধবার দুপুরে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল ২-এর বিচারক মোহাম্মদ শামস্ উদ্দিন খালেদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এ মামলায় বিজ্ঞ আদালত চিকিৎসকসহ ১১ জনের স্বাক্ষ্য প্রমাণ শেষে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি মো. ইব্রাহীম (৫০) নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের শূন্যেরচর গ্রামের মুজিবর রহমানের বাড়ির আবদুল হাইয়ের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৪ সালের ১১ এপ্রিল রাত ৮টার দিকে হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের শূন্যেরচর গ্রামের বেড়িবাঁধের ওপর গৃহবধূর বসতঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় তাকে ধর্ষণ করে ইব্রাহীম।

১২ এপ্রিল হাতিয়া থানায় এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ধর্ষক মো. ইব্রাহীমের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।

নারী ও শিশু নির্যাতন দমন ২০০০-এর ৯-এর ১ ধারায় আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ অপরাধের আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট মর্জুজা আলী পাটোয়ারী। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আবদুর রহমান, অ্যাডভোকেট আবু সাঈদ নোমান, অ্যাডভোকেট মোসলেউদ্দিন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD