বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক যেসব দেশে আটকে আছে ইরানের ১০ হাজার কোটি ডলার পরীমনিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার নিষ্ঠুর সত্য হলো, রোনালদো আর পারছেন না চুক্তির আওতায় ইরানের আশপাশ থেকে নিজেদের বাহিনী প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমার রেকর্ড এই উচ্চাভিলাষী বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বাংলাদেশে হামাসের কার্যক্রম চলছে, দিল্লিতে ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

আগামী বছর সরকারি ছুটি ২২ দিন, শুক্র-শনিতে পড়েছে ৭ দিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২০

২০২১ সালের ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। চলতি বছরের মতো আগামী বছরও সাধারণ ও নির্বাহী আদেশে ছুটি মিলিয়ে মোট ২২ দিন ছুটি থাকবে। এরমধ্যে সাতদিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার।

সোমবার (২ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে ‘২০২১ খ্রিস্টাব্দের ছুটির তালিকা’ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ছুটির তালিকা অনুমোদনের কথা জানান।

আগামী বছর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটির বড় একটি অংশই চলে যাবে সাপ্তাহিক ছুটির মধ্যে। চলতি বছর ২২ দিন সরকারি ছুটির মধ্যে আট দিনের ছুটি শুক্রবার ও শনিবারে পড়েছে।

মন্ত্রিসভা ২০২১ সালের ছুটির তালিকা অনুমোদন করায় এখন জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আগামী বছরের জন্য ১৪ দিন সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে আটদিন সরকারি ছুটি মিলিয়ে মোট ২২ দিন ছুটি থাকবে। এরমধ্যে সাতদিনের ছুটি শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে।

বরাবরের মতো এবারও বিভিন্ন ধর্মীয় উৎসবের জন্য ঐচ্ছিক ছুটির ব্যবস্থা রাখা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘মুসলমানদের জন্য ঐচ্ছিক ছুটি রাখা হয়েছে পাঁচদিন, হিন্দুদের জন্য আটদিন, খ্রিস্টানদের জন্য আটদিন এবং বৌদ্ধদের জন্য পাঁচদিন।’

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD