বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের জেন-জি আন্দোলন বাংলাদেশ থেকে অনুপ্রাণিত: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রিনল্যান্ডে তেল-গ্যাস অনুসন্ধানের ঘোষণা দিলেন ট্রাম্প বাড়ি থেকে মোবাইল-স্বর্ণালংকার নিয়ে নিখোঁজ কুমিল্লার ৪ স্কুলছাত্রী উদ্ধার এবার ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা-ফেনীসহ যেসব জায়গা থেকে ওঠা যাবে কক্সবাজারগামী ট্রেনে পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ রিয়াদে ফের হুতির ক্ষেপণাস্ত্র হামলা ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি ধর্মঘট করে এলপিজি সরবরাহ ব্যাহত করা হলে আইনি ব্যবস্থা: মন্ত্রী বেকারত্বের ঝুঁকিতে বিশ্বের ৮০ কোটি তরুণ: ইউএনডিপি

কোনো শিক্ষার্থী করোনা আক্রান্ত হলে দায় নেবে না ইউজিসি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২০

ব্যবহারিক ক্লাস ও পরীক্ষার কারণে কোনো শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হলে তার চিকিৎসার ব্যবস্থা করা স্ব স্ব বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব। এ ব্যাপারে কমিশন কোনো দায়ভার নেবে না বলে জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

শিক্ষার্থীদের নিরাপদ ভবিষ্যতের জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে অনার্স ও মাস্টার্স পর্যায়ে ব্যবহারিক ক্লাস এবং পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে ইউজিসি সাতটি নির্দেশনা দিয়েছে।

সোমবার (২ অক্টোবর) ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. ফখরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে নির্দেশনাটি সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, শুধুমাত্র অনার্স ও মাস্টার্স পর্যায়ের সর্বশেষ সেমিস্টারের ব্যবহারিক ক্লাস ও পরীক্ষার ক্ষেত্রে দিনে একটি প্রোগ্রামের একাধিক ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা গ্রহণ করা যাবে না। স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্যবিধি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে প্রতি ক্লাসে একসঙ্গে অনধিক ১০ (দশ) জন শিক্ষার্থীর অংশগ্রহণে ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা শেষ করতে হবে।

শিক্ষার্থীরা ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে ক্যাম্পাসে আসতে পারবেন এবং তা শেষ হওয়ার আধা ঘণ্টার মধ্যে ক্যাম্পাস থেকে প্রস্থান নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট কোর্সের মৌখিক পরীক্ষা অনলাইনে শেষ করতে হবে। ব্যবহারিক ক্লাস ও পরীক্ষার হলে শিক্ষার্থীর মধ্যে দূরত্ব থাকতে হবে ন্যূনতম ছয় ফুট। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও এ দূরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

গত ৭ মে জারি করা সাধারণ নির্দেশাবলী যথাযথ প্রতিপালন ও অনুসরণ নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়েছে। এসব নির্দেশনা শুধুমাত্র অনার্স ও মাস্টার্স পর্যায়ের সর্বশেষ সেমিস্টারের ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে প্রযোজ্য হবে বলেও জানিয়েছে ইউজিসি।

দেশে করোনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে গত ৭ মে এবং ১৭ আগস্ট কমিশন থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস ও পরীক্ষা নেওয়া, মূল্যায়ন এবং শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। সে নির্দেশনায় ল্যাবরেটরিভিত্তিক সব কোর্সের ব্যবহারিক ক্লাস এবং পরীক্ষা ও মূল্যায়ন করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পরই অতিরিক্ত সময় বরাদ্দ করে সরাসরি শ্রেণিকক্ষে শেষ করতে হবে বলে নির্দেশনা দেওয়া হয়।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD