সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আঞ্চলিক নিরাপত্তা ও ভবিষ্যৎ নির্ধারণ করবে ইরান, যুক্তরাষ্ট্র নয়’ আত্মনির্ভর বাংলাদেশ গড়তে হবে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে: পানিসম্পদমন্ত্রী বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ প্রধানমন্ত্রীর আসনে সম্পত্তি দখলের দুঃসাহস কাদের, প্রশ্ন নাহিদের আদাবরে বাড়ি দখলের চেষ্টা, দেশি অস্ত্র নিয়ে হামলা-ভাঙচুর ইসি ভালো নির্বাচন আয়োজনে বদ্ধ পরিকর: সিইসি ভারতের পাঞ্জাবে তীব্র আন্দোলন, যুদ্ধবিমান-ট্যাংকের ওপরে শিক্ষার্থীরা

মিথ্যা ধর্ষণ মামলা করায় নারীর ৫ বছরের দণ্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০

জয়পুরহাট সদর উপজেলার সুন্দরপুর গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে ধর্ষণের অভিযোগে মিথ্যা মামলা দায়ের করায় গৃহবধূ লিলিফা বানুকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার বিকালে জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মো. রুস্তম আলী এ রায় দেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২৩ জুন জয়পুরহাট সদর উপজেলার সুন্দরপুর গ্রামের রুহুল আমিনকে আসামি করে একই গ্রামের শাহজাহান আলীর মেয়ে লিলিফা বানু ধর্ষণ মামলা দায়ের করেন। গত কয়েক মাস যাবত এ মামলার শুনানি হয়। শেষে আদালতে মামলার অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়।

উল্লেখ্য, পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যেই এমন মিথ্যা ধর্ষণের মামলা দায়ের করা হয়েছিল বলে জানা গেছে।

জয়পুরহাট জজ কোর্টের পিপি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান, এ নিয়ে গত ২ মাসে জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণের তিনটি মিথ্যা মামলা দায়ের করার সত্যতা প্রমাণিত হয়েছে। প্রতিটি মামলার বাদীকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD