শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী

৩ জেলায় বিএনপির আহ্বায়ক কমিটি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০

তিন জেলা শাখার বর্তমান কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কমিটিগুলো অনুমোদন দেন।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দলের কেন্দ্রীয় দফতরের চলতি দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

জেলাগুলো হল- পটুয়াখালী, ঝালকাঠি ও জয়পুরহাট।

পটুয়াখালী জেলা শাখার মেয়াদোত্তীর্ণ বর্তমান নির্বাহী কমিটি বিলুপ্ত করে মো. আবদুর রশিদ চুন্নু মিয়াকে আহ্বায়ক এবং স্নেহাংশু সরকার কুট্টিকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

জয়পুরহাট জেলা শাখায় মো. শামছুল হককে আহ্বায়ক এবং মো. গোলজার হোসেন, মো. মাসুদ রানা প্রধান ও মো. আবদুল ওয়াহাবকে যুগ্ম-আহ্বায়ক করে ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া ঝালকাঠি জেলা শাখায় অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন এবং অ্যাডভোকেট মো. শাহাদৎ হোসেনকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD