বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

জাপান গার্ডেন সিটি লকডাউন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২০

 

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন, সেই তথ্য দিব্যি গোপন করে ফেলেছে পরিবারটি। ফলাফল, ওই পরিবারে নতুন করে আরো ৩ জন আক্রান্ত হয়েছেন। এবার আর গোপন করা সম্ভব হয়নি। বিষয়টা জানাজানি হওয়ার পর গতকাল রাতে লকডাউন করে দেওয়া হয়েছে পুরো জাপান গার্ডেন সিটি।

মোহাম্মদপুরের রিং রোডে অবস্থিত ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা জাপান গার্ডেন সিটি। দশ হাজারেরও বেশি মানুষ এখানে বসবাস করেন। একটি তথ্য গোপন করার কারণে আজ তারা সবাই অবরুদ্ধ!

জাপান গার্ডেন সিটি ফ্ল্যাট মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মুফদী আহমেদ বলেন, গার্ডেন সিটির ১৫ নম্বর ভবনের বাসিন্দা আকবর আলী (৬৬) মারা যান গত বুধবার। এ নিয়ে অনেকে সন্দেহ করলে পরিবারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, তিনি বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন। এরপর যখন পরিবারের আরো ৩ সদস্য আক্রান্ত হলেন তখন আর বিষয়টি গোপন থাকলো না। এখন আমরা সবাই অবরুদ্ধ।

আকবর আলীর মৃত্যুর পরদিনই অসুস্থ বোধ করায় ওই পরিবারের সদস্যরা আইইডিসিআরে গিয়ে নমুনা পরীক্ষা করান। গতকাল বের হওয়া ফলাফলে দেখা যায়, ৩ জন করোনায় আক্রান্ত। এর মধ্যে আকবর আলীর স্ত্রী ও গৃহকর্মী ছাড়াও তাদের পারিবারিক ড্রাইভারের কভিড-১৯ পজিটিভ এসেছে।

স্থানীয়রা জানান, জাপান গার্ডেনের প্রবেশপথে পুলিশি পাহারা বসানো হয়েছে। বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে। একই সঙ্গে মাইকিং করা হচ্ছে এর আশেপাশে যেন কেউ না আসেন। বাইরে থেকে কেউ প্রবেশ বা ভেতর থেকে কেউ যেন বাইরে না যেতে পারেন সে বিষয়টিও পুলিশ দেখভাল করছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD