বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আবারোও চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? সৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, ‘মক্কা-মদিনায় হামলা করিনি’ টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, আলিসের অভিষেক ডেঙ্গুতে আরো সাতজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৭৩ ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি, পাবেন যারা ঢাকার ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ সহস্রাধিক পুলিশ সরকার ব্যর্থ হলে জনগণই ভোটের মাধ্যমে তার জবাব দেবে: চিফ হুইপ ‘মাটি খেয়ে থাকব, তবু এক ইঞ্চি ভূখণ্ড ছাড়ব না’: ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী ৭ রোগে আক্রান্তরা পাবেন এক লাখ টাকা, আবেদন করবেন যেভাবে পাকিস্তান এমন একটি দেশ, যার সঙ্গে আমাদের সম্পর্ক রাখাটা জরুরি

১৫ হাজার রাশিয়ান সৈনিক কোয়ারেনটাইনে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

লাইট নিউজ ডেস্ক: নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট বিশ্বমহামারি কোভিড-১৯ এর গণসংক্রমণ ঠেকানোর তোয়াক্কা না করেই, রাশিয়ার সেনা মহড়ায় অংশ নেওয়া ১৫ হাজার সৈনিককে কোয়ারেনটাইন করে রাখা হয়েছে ।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে সোমবার (২০ এপ্রিল) এ খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে সৈনিকদের কেউ কোভিড-১৯ এ আক্রান্ত কি না – তা উল্লেখ না করে বলা হয়েছে ওই সৈনিকেরা আগামী দুই সপ্তাহের জন্য নিজ নিজ ব্যারাকে কোয়ারেনটাইনে থাকবে।

এর আগে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মে মাসের ৯ তারিখে অনুষ্ঠেয় বিজয় দিবসের সকল আয়োজন বাতিল ঘোষণা করেছেন। বিজয় দিবসে রেড স্কয়ারে বিশাল কুচকাওয়াজে ওই সেনা সদস্যদের অংশ নেওয়ার কথা ছিল।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এপ্রিল মাসের শুরুর দিকে ওই সেনা সদস্যরা বিজয় দিবস উপলক্ষে এক মহড়ায় অংশ নিয়েছিল বলে স্বীকারোক্তি দেওয়া হয়েছে।

এ ব্যাপারে রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, রাশিয়ার সেনাবাহিনীর আইসোলেশনের নিজস্ব পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতিতে তাদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, নভেল করোনাভাইরাস ইউরোপে ব্যাপকভাবে ছড়ানো শুরু করার কয়েক সপ্তাহ পর্যন্ত রাশিয়ার প্রশাসনিক কর্তৃপক্ষ এ ভাইরাসের ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ করেনি। পরে নানামুখী চাপে তারা করোনাভাইরাসের ব্যাপারে সরকারিভাবে তথ্য জানানো শুরু করে। সোমবার (২০ এপ্রিল) পর্যন্ত রাশিয়ায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ১০১ জন, মৃত্যু হয়েছে ৪০৫ জনের। সুস্থ হয়ে নিয়মিত জীবনে ফিরে গেছেন ৩ হাজার ৪৪৬ জন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD