বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

ভারতের রাষ্ট্রপতি ভবনে করোনার হানা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

 

ভারতের রাষ্ট্রপতি ভবনেও করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেল। নমুনা পরীক্ষার পর ভবনের একজন পরিচ্ছন্নতাকর্মীর দেহে কভিড-১৯ শনাক্ত হয়েছে। এই ঘটনায় ব্যাপক সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। ওই পরিচ্ছন্নতাকর্মীর সংস্পর্শে এসেছেন এমন ১০০ জনকে বাছাই করে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। পরিস্থিতি দেখে প্রয়োজনে রাষ্ট্রপতিকেও অন্যত্র সরিয়ে নেওয়ার কথা ভাবছে ভারত সরকার।

 

সচিব পর্যায়ের বেশ কয়েকজন রাষ্ট্রপতি ভবনে কর্মরত ছিলেন, যারা কোনো না কোনো সময় ওই পরিচ্ছন্নতাকর্মীর সংস্পর্শে এসেছেন। সরকার তাদের পরিবারকেও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য নির্দেশ দিয়েছে।

 

সবশেষ খবর অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৫৩৯ জন। মৃত্যুবরণ করেছেন ৫৯০ জন। গতকাল ২৪ ঘণ্টায় আক্রান্ত হওয়া নতুন রোগীর সংখ্যা ৯২৪ জন, মৃত্যু হয়েছে ৩৩ জনের। দেশটিতে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ২৭৩ জন।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD