শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :

বাগেরহাটে ২৫ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ আটক ৪

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে ২৫ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ ৪ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মাওয়া-বাগেরহাট সড়কের ফকিরহাটের বিশ্বরোড মোড় এলাকা থেকে খুলনা র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)- ৬ এর একটি দল তাদের আটক করে।

আটককৃতরা হলেন, পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নিজ তাঁতের কাঠি মধ্যপাড়া গ্রামের মৃত হারুন হাওলাদারের ছেলে এনামুল হক (৩৭), তার স্ত্রী পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার চারাখালী গ্রামের শিরিন বেগম (২৬), ফেনী পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকার রোমান সরদার (১৯) ও প্রাইভেটকারটির চালক মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার চরপাড়া গ্রামের জহিরুল ইসলাম (৪৫)।

র‌্যাব-৬ এর সহকারী পরিচালক ( মিডিয়া) এক প্রেস বার্তায় জানান, মাওয়া থেকে মাদকের একটি বড় চালান বাগেরহাটে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ফকিরহাটের বিশ্বরোড মোড়ে অবস্থান নেয়। এসময় দ্রুতগতিতে ঢাকা মেট্রো গ ২২-২৮৬৬ নম্বরের একটি প্রাইভেটকার চেক পোস্ট অতিক্রম করার চেষ্টা করলে সেটি আটক করে তল্লাশি করা হলে ২৫ কেজি গাঁজা পাওয়া যায়। উদ্ধারকৃত গাঁজা, জব্দকৃত প্রাইভেটকার ও আটককৃতদের ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দেয়া হয়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD