বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

যাবজ্জীবন সাজার মেয়াদ ৩০ বছর: আপিল বিভাগ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার : যাবজ্জীবন সাজার মেয়াদ ৩০ বছর করে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে আদালত চাইলে ৩০ বছরের পরিবর্তে আমৃত্যু সাজাও দিতে পারবেন। আজ মঙ্গলবার (১ ডিসেম্বর) যাবজ্জীবন কারাদণ্ডকে আমৃত্যু কারাবাস বলে দেওয়া রায়ের বিরুদ্ধে করা রিভিউর রায়ে এ মতামত দেন আপিল বিভাগ।

এর আগে গত ২৪ নভেম্বর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত বিচারপতির ভার্চুয়াল আপিল বেঞ্চ আজ (১ ডিসেম্বর) রায়ের দিন ধার্য করেন। আদালতে আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও আইনজীবী শিশির মনির। এ সময় রাষ্ট্রপক্ষে যুক্ত ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

ঢাকা জেলার সাভার উপজেলার এক হত্যা মামলায় ‘যাবজ্জীবন কারাদণ্ড মানে আমৃত্যু কারাবাস’ বলে আপিল বিভাগের পুনর্বিবেচনা চেয়ে আবেদনের ওপর রায়টি আজ ঘোষণা করা হয়।

আদালতের রায় শেষে আপিল বিভাগের রায়ের ব্যাখ্যায় অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, যাবজ্জীবন সাজার মেয়াদ ৩০ বছর হবে। তবে আদালত চাইলে ৩০ বছরের পরিবর্তে আমৃত্যু সাজাও দিতে পারবেন।

গত বছরের ১১ জুলাই আপিল বেঞ্চ এ রিভিউ শুনানি শেষে বিষয়টি রায়ের জন্য অপেক্ষমান রাখেন। এ রিভিউ শুনানিতে আইনি মতামত তুলে ধরেন চার অ্যামিকাস কিউরি ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, এ এফ হাসান আরিফ, আবদুর রেজাক খান ও মুনসুরুল হক চৌধুরী।

প্রসঙ্গত, ২০০৩ সালের ১৫ অক্টোবর রাজধানীর অদূরে সাভারের একটি হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের রায় দেন বিচারিক আদালত। আসামিরা এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। তাদের মৃত্যুদণ্ড অনুমোদনে ডেথ রেফারেন্স শুনানির জন্য হাইকোর্টে আসে। ২০০৭ সালের ৩০ অক্টোবর শুনানি শেষে হাইকোর্ট রায়ে দুজনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আসামিরা আপিল করেন। এরপর ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি আপিল বিভাগের দেওয়া রায়ে দুই আসামির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সেসময় আদালত যাবজ্জীবন মানে আমৃত্যু কারাবাস বলে সাত দফা অভিমত দেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD