বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

সৌদি আরবে শুক্রবার থেকে রোযা শুরু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে।সে অনুযায়ী শুক্রবার থেকে দেশটিতে রমজান মাস শুরু হচ্ছে। দেশটির সুপ্রিম কোর্ট আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে। তারা বলছে, সৌদি আরবে অর্ধচন্দ্র দেখা গেছে। এর অর্থ শুক্রবার থেকে পবিত্র রমজান শুরু হচ্ছে।

রাজধানী রিয়াদ থেকে ১৪০ কিলোমিটার উত্তরে সুদাইর এবং কাসিমের মাঝখানে একটি ছোট্ট গ্রামে দেশটির হাওতাত সুদাইরের জ্যোতিবিজ্ঞান পর্যবেক্ষকদের একটি দল চাঁদ দেখেছে।

মুসলিমরা লুনার ক্যালেন্ডার ব্যবহার করে থাকে। যেখানে ১২ মাসে এক বছর ধরা হয়। ৩৫৪ অথবা ৩৫৫ দিনে এক বছর গণনা করা হয়। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী ৯ মাস পরে রোযার অর্ধচন্দ্র দেখা গেছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD