শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় নতুন ২ নদীবন্দর, প্রজ্ঞাপন জারি দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে ডিসেম্বরে দেশে ফিরে নেতাকর্মীসহ ‘আত্মসমর্পণের পরিকল্পনা’ হাসিনার চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০টি পদক্ষেপ চট্টগ্রামে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ালেন জামায়াত আমির মরক্কোর হারে লন্ডনে উত্তেজনা, পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ ইরান নীতিতে কোণঠাসা ট্রাম্প, হাতে নেই কোনো বিকল্প ইরানে হামলার পর ফের উত্তেজনা হ্রাসের চেষ্টা ট্রাম্পের ইসরাইলকে কড়া বার্তা ‘সম্ভাব্য’ ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যামের উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা

রানার অটোমোবাইলসের ১০% লভ্যাংশ ঘোষণা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

অর্থনৈতিক রিপোর্টার : পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত রানার অটোমোবাইলস লিমিটেডের পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে বিনিয়োগকারীরা এক টাকা করে পাবেন। ৩০ জুন শেষ হওয়া ২০১৯-২০ অর্থবছরের জন্য এই লভ্যাংশ দেওয়া হবে।

আগামী ২২ ডিসেম্বর সাধারণ সভায় এবারের লভ্যাংশের অনুমোদন নিতে হবে। সেজন্য রেকর্ড ডেট ঠিক হয়েছে ১৫ নভেম্বর।

লভ্যাংশের খবরের পর রানার অটোমোবাইলসের শেয়ারের দাম কমেছে। বুধবার এ শেয়ার ঢাকার পুঁজিবাজারে ৪৮ টাকা ৮০ পয়সায় লেনদেন হচ্ছিল। বৃহস্পতিবার তা ৪৭ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।

রানার অটোমোবাইলস ৩০ জুন শেষ হওয়া ২০১৯-২০ অর্থবছরে প্রতি শেয়ারে মুনাফা করেছে এক টাকা ৯৭ পয়সা। আর তাদের শেয়ার প্রতি সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৬৩ টাকা ৩৯ পয়সায়।

যা আগের অর্থবছরের তুলনায় কম। ২০১৮-১৯ অর্থবছরে প্রতি শেয়ারে মুনাফা করেছিল চার টাকা ৪১ পয়সা। আর তাদের শেয়ার প্রতি সম্পদের পরিমাণ ছিল ৬৫ টাকা ৪৯ পয়সায়।

মুনাফা অর্ধেক এর নিচে নেমে যাওয়ার কারণ হিসেবে রানার অটোমোবাইলস করোনাভাইরাস মহামারীতে দেশে কম পণ্য বিক্রি হওয়ার কথা জানিয়েছে।
২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির শেয়ার বর্তমানে লেনদেন হচ্ছে ‘এ’ ক্যাটাগরিতে।

২০১৮-১৯ অর্থবছরে রানার অটোমোবাইলস মুনাফা করেছিল ৫০ কোটি পাঁচ লাখ টাকা। লভ্যাংশ দিয়েছিল শেয়ার প্রতি এক টাকা এবং প্রতি ১০০ শেয়ারে নতুন পাঁচটি শেয়ার।

পুঁজিবাজারে এ কোম্পানির ১১ কোটি ৩৫ লাখ ৩৯ হাজার ৯৩২টি শেয়ার আছে। এর মধ্যে ৫০ দশমিক ০৪ শতাংশ আছে পরিচালকদের হাতে।

এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২৬ দশমিক ৫৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২৩ দশমিক শূন্য ৪০ শতাংশ শেয়ার আছে।

রানার অটোমোবাইলসের বর্তমান বাজার মূলধন ৫৫৪ কোটি সাত লাখ টাকা। কোম্পানির পরিশোধিত মূলধন ১৩৫ কোটি ৫৪ লাখ টাকা; রিজার্ভের পরিমাণ ৩৯১ কোটি ৫৫ লাখ টাকা।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD