শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
৭ দশক পর আইএমএফ ও বিশ্বব্যাংকের নেতৃত্বে পাকিস্তান মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা: প্রধানমন্ত্রী দেশের ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাজেকে ফিরছেন পর্যটকেরা, স্বাভাবিক যান চলাচল উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা হবে, গুজবে কান না দেওয়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর দুর্নীতি প্রতিরোধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার: মাহ্‌দী আমিন চলতি বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ

৩১ ডিসেম্বর এইচএসসির ফল প্রকাশের খবরটি সঠিক নয়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার : এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ৩১ ডিসেম্বর প্রকাশ হবে-একটি বেসরকারি টেলিভিশনে এমন সংবাদ প্রকাশের পর তথ্যটি সঠিক নয় বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ।

বুধবার (২৩ ডিসেম্বর) তিনি মুঠোফোনে বলেন, ৩১ ডিসেম্বর অথবা অন্য কোনো সুনির্দিষ্ট তারিখ আমি কোনো সাংবাদিককে বলিনি। চলতি মাসের মধ্যে ফল প্রকাশের আপ্রাণ চেষ্টা করছি, আমি এটুকুই বলেছি। এখন সাংবাদিক তার মনগড়া তথ্য প্রচার করলে তার দায় তারই।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) প্রচারিত ওই প্রতিবেদনটি পর্যালোচনা করে দেখা গেছে, প্রতিবেদনের শুরুতে সংবাদ পাঠিকা বলেন, ‘৩১ ডিসেম্বর প্রকাশ করা হবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল….’।

এরপর ওই প্রতিবেদনের সূত্র দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আগামী ৩১ ডিসেম্বর ফল প্রকাশ করা হবে বলে অনেক ফলপ্রত্যাশী স্ট্যাটাস দিয়েছেন। তবে ফল প্রকাশের মনগড়া তারিখটি সঠিক নয় বলে জানান অধ্যাপক নেহাল আহমেদ।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD