বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

১৯টি প্রতিষ্ঠান পাচ্ছে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০

অর্থনৈতিক রিপোর্টার : রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার এ বছর পাচ্ছে ১৯টি প্রতিষ্ঠান। আগামীকাল সোমবার (২৮ ডিসেম্বর) শিল্প মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানগুলোকে পুরস্কার প্রদান করবে।

দেশে ২০১৮ সালে ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার’ ঘোষণা করা হয়েছে। আজ রোবার (২৭ ডিসেম্বর) শিল্প মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবছর জাতীয় অর্থনীতিতে শিল্প খাতে অবদানের স্বীকৃতি প্রদান, প্রণোদনা সৃষ্টি ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার’ প্রদান করা হয়।

আরো পড়ুন : সামুদ্রিক খাদ‌্য খাতে ঋণ দিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশ

আরো পড়ুন : রাজনৈতিক অস্থিরতার মধ্যে নেপালে চীনের প্রতিনিধি দল

আরো পড়ুন : সাইকেল লেন রক্ষায় শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ

মনোনীত প্রতিষ্ঠানগুলোর মাঝে বৃহৎ শিল্প ক্যাটাগরিতে চারটি, মাঝারি শিল্প ক্যাটাগরিতে চারটি, ক্ষুদ্রশিল্প ক্যাটাগরিতে তিনটি, মাইক্রো শিল্প ক্যাটাগরিতে তিনটি, কুটিরশিল্প ক্যাটাগরিতে তিনটি ও হাইটেক শিল্প ক্যাটাগরিতে দুটি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হচ্ছে।

রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি থাকবেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD