শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মুসলিম হওয়ায় থানায় নিয়ে নির্যাতন, দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ সামরিক কমান্ড কাঠামোতে কেন বড় পরিবর্তন আনল পাকিস্তান যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের: অর্থমন্ত্রী অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা ধর্মের ভিত্তিতে বৈষম্য করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস চলতি মাসেই শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন পিঠ চুলকিয়েই চীনা যুবকের মাসিক আয় ১৮ লাখ টাকা হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা বাণী নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১২৮৭, নিখোঁজ ৫০৮৩

১৫ জুলাইয়ের মধ্যে করোনামুক্ত হবে বাংলাদেশ!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০

লাইট নিউজ ডেস্ক : দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর কয়েক দিন পর করোনার বিস্তার রোধে সবাইকে ঘরের বাইরে বের না হওয়ার নির্দেশনা দেয় সরকার। অনেক জেলা লকডাউনও ঘোষণা করা হয়েছে। এরপর থেকে রাজধানীসহ সারা দেশের মানুষ গৃহবন্দী।

রোববার (২৬ এপ্রিল) পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা পাঁচ হাজার ৪১৬। করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৪৫। আক্রান্ত মোট রোগীর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন মাত্র ১২২ জন। এ পরিস্থিতিতে সবার মুখে একটাই প্রশ্ন, দেশ কবে করানোমুক্ত হবে? স্বাস্থ্য ও রোগতত্ত্ব বিশেষজ্ঞরা কেউই এ নিয়ে কিছু বলতে পারছেন না।

তবে সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইনের ডাটা ড্রাইভিং ইনোভেশন ল্যাবরেটরি রোববার (২৬ এপ্রিল) বিশ্বের বিভিন্ন দেশ কবে নাগাদ করোনাভাইরাস মুক্ত হবে তার একটি অনুমান ভিত্তিক পরিসংখ্যান প্রকাশ করেছে।

পরিসংখ্যান অনুসারে, গত ১১ এপ্রিল থেকে বিশ্বব্যাপী করোনভাইরাসের সংক্রমণ কমতে শুরু করেছে। আগামী ৩০ মের মধ্যে ৯৭ শতাংশ, ১৭ জুনের মধ্যে ৯৯ শতাংশ এবং চলতি বছরের ৯ ডিসেম্বরের মধ্যে বিশ্ব শতভাগ করোনাভাইরাস মুক্ত হবে বলে অনুমান করা হয়।

এ পরিসংখ্যানে গত ২৩ এপ্রিল থেকে বাংলাদেশে ভাইরাসের সংক্রমণ কমতে শুরু করেছে বলে উল্লেখ করা হয়। পরিসংখ্যান অনুসারে, আগামী ১৯ মের মধ্যে ৯৭ শতাংশ, ৩০ মের মধ্যে ৯৯ শতাংশ এবং আগামী ১৫ জুলাইয়ের মধ্যে বাংলাদেশ করোনাভাইরাস মুক্ত হবে বলে উল্লেখ করা হয়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD