শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সৌদি আরব-ইয়েমেন সংঘাত নিরসনে প্রস্তুত তেহরান: বাঘেই নিজের আপত্তিকর ভিডিও প্রকাশ নিয়ে লাইভে মুখ খুললেন পরীমণি শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু ২০ ডিসেম্বর, চলবে ৪ দিন জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রাজপথে থালাপতি বিজয়ের দল ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জরুরি বার্তা দিল মার্কিন দূতাবাস ড. ইউনূসকে হেনস্তা, রিটায়ার্ড বিসিএস অফিসার্স প্ল্যাটফর্মের তীব্র নিন্দা গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা পানামায় ৭.৫ মাত্রার ভূমিকম্পের পর ৭৪৬টি আফটারশক!

লন্ডন থেকে আসছেন ৪৮ যাত্রী, নিজ খরচে থাকতে হবে হোটেলে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১

সিলেট প্রতিনিধি : যুক্তরাজ্যে নতুন ধরনের করোনাভাইরাস (স্ট্রেইন) ছড়িয়ে পড়ার পর দেশটির রাজধানী লন্ডন থেকে আজ সোমবার দুপরে সিলেট আসছেন আরও ৪৮ জন যাত্রী। তবে সিলেটে এসেই তারা বাড়ি যেতে পারবেন না। তাদেরকে নিজ খরচে হোটেলে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

ইতোমধ্যে যাত্রীদের কোয়ারেন্টিনের জন্য সিলেট নগরীতে দুটি হোটেল প্রস্তুত করেছে জেলা প্রশাসন। নগরের দরগাহ গেইট এলাকার হোটেল স্টার স্পেসিফিক ও হোটেল হলি গেইটে নিজ খরচে কোয়রেন্টিনে থাকবেন তারা।

এদিকে দেশে এসেও বাড়ি যাওয়ার সুযোগ না পাওয়ায় যুক্তরাজ্য প্রবাসীদের অনেকেই দেশে ফেরার আগ্রহ হারিয়ে ফেলেছেন। অনেকেই বিমানের টিকিট কিনেও শেষ মুহূর্তে তা বাতিল করেছেন।

সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (কোভিড-১৯ ও মিডিয়া সেল) শাম্মা লাবিবা অর্ণব জানান, নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার নির্দেশনার পর যুক্তরাজ্য প্রবাসীদের অনেকেই দেশে আসার আগ্রহ হারিয়ে ফেলেছেন।

তিনি আরও জানান, বিমানবন্দর থেকে বিটিআরসির বাসে করে যাত্রীদের হোটেল দুটিতে নিয়ে আসা হবে। যাত্রীরা হোটেলের বাইরে না আসা এবং তাদের স্বজনরা যেন দেখা করতে না পারেন তা তদারকি করতে হোটেলগুলোর সামনে সার্বক্ষণিক পুলিশ থাকবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট অফিসের ব্যবস্থাপক শাহনেওয়াজ মজুমদার জানান, সোমবার যে ফ্লাইটটি সিলেটে এসে পৌঁছবে সেই ফ্লাইটে দুই শতাধিক যাত্রী টিকিট কেটেছিলেন। কিন্তু দেশে ফিরে নিজ খরচে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে এই ভয়ে বাকিরা ফ্লাইট বাতিল করেছেন।

করোনাভাইরাসের নতুন ধরনের (স্ট্রেইন) সংক্রমণের কারণে যুক্তরাজ্যের সঙ্গে বিমান যোগাযোগ নিয়ে ঝুঁকি দেখা দিয়েছে। যুক্তরাজ্যের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধেরও দাবি উঠেছে। তবে ঝুঁকি কমাতে যুক্তরাজ্য থেকে দেশে আসা যাত্রীদের নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দিয়েছে সরকার। গেলো ২৮ ডিসেম্বর মন্ত্রীপরিষদের বৈঠকে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওসমানী বিমানবন্দর সূত্রে জানা যায়, সপ্তাহের প্রতি সোমবার ও বৃহস্পতিবার যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট আসে। সর্বশেষ গেলো ২৪ ডিসেম্বর ২০২ জন, ২৮ ডিসেম্বর ২০২ জন এবং ৩১ ডিসেম্বর ২৩৭ যাত্রী নিয়ে বিমানের তিনটি ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসে।

আরও পড়ুন :

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD