শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুসলিম হওয়ায় থানায় নিয়ে নির্যাতন, দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ সামরিক কমান্ড কাঠামোতে কেন বড় পরিবর্তন আনল পাকিস্তান যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের: অর্থমন্ত্রী অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা ধর্মের ভিত্তিতে বৈষম্য করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস চলতি মাসেই শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন পিঠ চুলকিয়েই চীনা যুবকের মাসিক আয় ১৮ লাখ টাকা হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা বাণী নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১২৮৭, নিখোঁজ ৫০৮৩

৮ দিনে ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা হবে ৫০ হাজার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০

লাইট নিউজ ডেস্ক : গতি মন্থর হলেও লকডাউনের মাঝেই ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিন একটু একটু করে বাড়ছে। এভাবে চলতে থাকলে আগামী আট দিনের মধ্যে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৫০ হাজারে পৌঁছে যেতে পারে। এমন সম্ভাবনার কথা জানিয়েছেন পরিসংখ্যান বিশ্লেষকরা।

কোনও দেশেই মহামারি সংক্রমণের রেখচিত্র এক থাকে না। মাঝেমধ্যেই তা ওঠানামা করে। ভারতও তার ব্যতিক্রম নয়। ফলে সাধারণ পাটিগনিতের হিসেবে আক্রান্তের সংখ্যা সম্পর্কে পূর্বাভাস দেওয়ার মধ্যে কিছুটা ঝুঁকি থেকেই যায়। তবে গত কয়েকদিনে দেশটিতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির যে হার ছিল, তা অব্োহত থাকলে মোট আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের গণ্ডি স্পর্শ করতে বেশি দিন লাগবে না বলে মনে করা হচ্ছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, রোববার পর্যন্ত ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ২৬ হাজার ৯১৭ জন। গত দু’দিনে ১৫ শতাংশ হারে আক্রান্তের ঘটনা বৃদ্ধি পেয়েছে। তার ৪৮ ঘণ্টা আগে যখন আক্রান্তের সংখ্যা বেড়ে ২০ হাজার ৪৭১ হয়েছিল, তখনও বৃদ্ধির হার ছিল ১৫ শতাংশ।

এই মুহূর্তে ভারতে ভাইরাস সংক্রমিত ব্যক্তির সংখ্যা প্রায় ১০ দিনে দ্বিগুণ হচ্ছে। তবে এপ্রিলের শুরু দিকের তুলনায় পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। তখন প্রতি চারদিনে দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছিল। তবুও জাপান, ইন্দোনশিয়া ও পাকিস্তানের তুলনায় দেশটিতে সংক্রমণের হার বেশ কিছুটা বেশি। আর এভাবে চলতে থাকলে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছুঁতে আট দিনের বেশি লাগবে না বলে পরিসংখ্যানবিদরা মনে করছেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD