রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

রাতে ঘুমাতে যাবার আগের ৭ সুন্নত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১

ধর্ম ডেস্ক : সুন্নাহ শব্দটি মুসলিম সমাজে একটি সুপরিচিত শব্দ। সুন্নাহর আভিধানিক অর্থ সম্পর্কে মিসবাহুল মুনীর গ্রন্থকার বলেন, সুন্নাহ শব্দটির আরবি আভিধানিক অর্থ- পথ ও পদ্ধতি, আদর্শ ও রীতিনীতি। রাসূলুল্লাহ (স.) এর আদর্শ যা তিনি পালন করতেন তাই সুন্নাহ। প্রতিটি কাজই যেন সুন্নাহ অনুসারে হয় মুমিন সে বিষয়টিকেই গুরুত্ব দেয়। রাতে ঘুমানোর আগে বেশ কিছু সুন্নাহ রয়েছে, তার মাঝে কিছু তুলে ধরা হলো-

১. ঘুমানোর দোয়া পড়া : ডান কাতে শুয়ে ঘুমানো সুন্নত। ডান কাতে শুয়ে ঘুমানোর আগে এই দুয়া পড়তে হবে- وَأَحْيَا أَمُوتُ بِاسْمِكَ اللَّهُمَّ

উচ্চারণঃ বিস্মিকাল্লা-হুম্মা আমুতু ওয়া আহ্ইয়া। অর্থ- হে আল্লাহ! আপনার নাম নিয়েই আমি ঘুমাচ্ছি, এবং আপনার নাম নিয়েই জাগ্রত হবো। (সহীহ বুখারী)

ঘুম থেকে উঠে যেই দুয়া পড়তে হয়- الْحَمْدُ لِلَّهِ الَّذِيْ أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا، وَإِلَيْهِ النُّشُوْرُ

উচ্চারণঃ আলহা’মদু লিল্লা-হিল্লাযী আহ্ইয়া-না- বাঅ’দা মা- আমা-তানা- ওয়া ইলাইহিন্-নুশুর।

অর্থ- সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি ঘুম থেকে আমাদেরকে পুনরায় জাগ্রত করেছেন, আর আমরা সবাই তারই কাছে ফিরে যাবো। (সহীহ বুখারী)

২. তাসবীহ’, তাহ’মীদ ও তাকবীর পাঠ করা: ৩৩ বার তাসবীহ (সুবহা’নাল্লাহ), ৩৩ বার তাহ’মীদ (আলহা’মদুলিল্লাহ) ও ৩৪ বার তাকবীর (আল্লাহু আকবার) ।

৩। সুরা ইখলাস ৩ বার পাঠ করা। সুরা ইখলাস ৩ পাঠ করলে এক কুররান খতম করার সমান ছাওয়াব পাওয়া যায় এবং ১০ বার পাঠ করলে তার জন্য জান্নাতে একটা বাড়ি বানানো হয়। (সহীহুল বুখারী, নাসায়ী, আবু দাউদ)।

৪। ঘুমানোর আগে সুরা কাফিরুন ১বার পড়া। শিরক থেকে বাঁচতে সাহায্য করবে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন- “এই সুরাটিতে শিরক থেকে বাঁচার শিক্ষা রয়েছে।” (আবু দাউদ)।

৫। সুরা বাক্বারার শেষ দুই আয়াত পড়া ১ বার।

৬। আয়াতুল কুরসি পাঠ করা ১ বার। সকাল পর্যন্ত তার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী ফিরিশতা তাকে নিরাপত্তা দেবে। এবং ভোর পর্যন্ত শয়তান তার ধারে-কাছেও আসতে পারবে না। (সহীহ বুখারী)।

৭। সুরা মুলক পড়া: প্রতিদিন সুরা মুলক মুলক তেলাওয়াত করা গুরুত্বপূর্ণ একটি সুন্নত। “রাসুলুল্লাহ (সা.) আলিফ লাম মীম তানজিলুল কিতাব (সুরা আস-সাজদা) ও তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু (সুরা মুলক) তেলাওয়াত না করে কোনদিন ঘুমাতেন না”। (সুনানে আত-তিরমিযী, মুসনাদে আহমাদ)।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD