শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

দুই ছাত্রকে গাছের সঙ্গে বেঁধে পিটালো মাদক ব্যবসায়ী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় ছাগল চুরির মিথ্যা অভিযোগে সাগর ও অন্তর নামে দুই ছাত্রকে গাছের সাথে বেঁধে পিটালো মোস্তফা সরদার ও সোহেল হোসেন নামে স্থানীয় মাদক ব্যবসায়ী। এ সময় তাদের কাছে থাকা টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয় তারা। সাগর গুরুদাসপুর থানার একটি কারিগরী স্কুলের ৮ম শ্রেণির ছাত্র।

গতকাল (১০ জানুয়ারি) রোববার উপজেলার বিলদহর বাজারে এই ঘটনাটি ঘটে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে মোস্তফা সরদার ও সোহেল হোসেন এলাকা থেকে পালিয়ে যায়।

আহত সাগরের মা ও স্থানীয়রা জানান, দুপুরে সাগর ও অন্তর কাঁচা বাজার করতে বিলদহর বাজারে যায়। পথে বিলদহর গ্রামের মৃত আজাহার আলীর ছেলে স্থানীয় মোস্তফা ও কালিনগর গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে সোহেল তাদের ধরে মারপিট করে তাদের কাছে থাকা টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয়। এ সময় তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে তারা এলাকার একটি ছাগল চুরি করেছে, তাই তাদের শাস্তি দেওয়া হচ্ছে বলে জানায়।

স্থানীয়রা তাদের মারপিটে বাধা দিতে গেলে মোস্তফা ও সোহেল তাদেরকেও মারপিট করে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় এখনও আটক হয়নি কেউ।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, তিনি মারপিটের ঘটনাটি শুনেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

সূত্র : আরটিভি অনলাইন

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD