শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৭ দশক পর আইএমএফ ও বিশ্বব্যাংকের নেতৃত্বে পাকিস্তান মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা: প্রধানমন্ত্রী দেশের ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাজেকে ফিরছেন পর্যটকেরা, স্বাভাবিক যান চলাচল উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা হবে, গুজবে কান না দেওয়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর দুর্নীতি প্রতিরোধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার: মাহ্‌দী আমিন চলতি বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ

মাধ্যমিকে ভর্তির লটারি আজ, দেখা যাবে ফেসবুক লাইভে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : করোনার কারণে এ বছর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সব শ্রেণিতেই লটারির মাধ্যমে ভর্তি হবে। আজ সোমবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট থেকে কেন্দ্রীয়ভাবে সারাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির লটারি উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে ৮০ হাজার আসনের বিপরীতে ৫ লাখ ৭৩ হাজার ৩১১টি আবেদন জমা পড়েছে। সফটওয়্যারের মাধ্যমে লটারি পরিচালনা করা হবে। শিক্ষামন্ত্রী উদ্বোধনের পর প্রথমে রাজধানীর স্কুলগুলো এরপর পর্যায়ক্রমে মহানগরী, জেলা ও উপজেলা শহরে ৩৯০টি স্কুলে লটারি হবে। বিকেল ৫টা থেকে নির্ধারিত লিংকগুলোতে ফলাফল প্রচার করা হবে। লটারি কার্যক্রম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ইউটিউব ও ফেসবুক লাইভে প্রচার করবে।

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত যেসব ভর্তিচ্ছু শিক্ষার্থী বয়স সংক্রান্ত জটিলতার কারণে আবেদন করতে পারেনি, তারা ৭ জানুয়ারি পর্যন্ত আবেদন করার সময় পেয়েছিল। উচ্চ আদালতে রিটের পরিপ্রেক্ষিতে আবেদনের সময় বাড়ায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশি।

গত ৩০ ডিসেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম নির্ধারণ করা হয়েছিল। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে যে বয়সসীমা নির্ধারণ করে দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়, তাতে ১১ বছরের কম বয়সী কোনো শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারছিল না। পরে গত ২৯ ডিসেম্বর একজন অভিভাবকের আনা রিট পিটিশনের শুনানি শেষে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া ১১ বছর বয়সের শর্ত স্থগিত করে আদেশ দেন হাইকোর্ট। এছাড়া ষষ্ঠ শ্রেণিতে চলতি বছরের ভর্তি কার্যক্রমের সময়সীমা সাত দিন বাড়াতেও আদেশ দেন উচ্চ আদালত।

সূত্র : আরটিভি অনলাইন

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD