বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

ওটিটি প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে নীতিমালা করার নির্দেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : হইচই, নেটফ্লিক্স, অ্যামাজন, বঙ্গবিডিসহ অন‌্যান‌্য ওভার দ্য টপ (ওটিটি) প্ল্যাটফর্মে অশ্লীলতা রোধ ও রাজস্ব আদায়ের বিষয়ে নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ও তথ্য মন্ত্রণালয়ের সচিবকে তিন মাসের মধ্যে নীতিমালার খসড়া প্রণয়ন করে হাইকোর্টে দাখিল করতে বলা হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. তানভীর আহমেদ। তিনি জানান, আগের নির্দেশনা অনুসারে আজ আদালতে বিটিআরসির চেয়ারম্যান এবং সাইবার পুলিশ সেন্টারের পক্ষ থেকে দুটি প্রতিবেদন দাখিল করা হয়েছে।

বিটিআরসির প্রতিবেদনে বলা হয়েছে, হইচই, নেটফ্লিক্স, অ্যামাজন, বঙ্গবিডির মতো প্ল‌্যাটফর্ম থেকে বাংলাদেশে কোনো রাজস্ব আদায় হয় না। কোনো ধরনের রেগুলেশন না থাকায় রাজস্ব আদায় হচ্ছে না।

সাইবার পুলিশ সেন্টারের প্রতিবেদনে বলা হয়েছে, ডিজিটাল নিরাপত্তা আইন এবং পর্নোগ্রাফি আইন থাকলেও এসব ওটিটি প্ল্যাটফর্মে অশ্লীলতা রোধে সুনির্দিষ্ট নীতিমালা নাই। এর ফলে সব সময় সব ধরনের ব্যবস্থা নেওয়া যায় না। যদি নীতিমালা হয়, তাহলে এটা নিয়ন্ত্রণ করতে সুবিধা হবে।

এসব বিষয় বিবেচনায় নিয়ে আদালত একটি খসড়া নীতিমালা করে তিন মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন।

এর আগে ২০২০ সালের ৮ সেপ্টেম্বর বিতর্কিত ওয়েব সিরিজ থেকে অনৈতিক, নিন্দনীয় ও আইনবহির্ভূত ভিডিওর অংশগুলো সরিয়ে ফেলতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা এবং খামখেয়ালি কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একই সঙ্গে ওয়েব সিরিজ মনিটরিংয়ের জন্য কেন নীতিমালা তৈরি করা হবে না, রুলে তাও জানতে চান আদালত। চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়।

পাশাপাশি আগের আদেশ অনুসারে চার সপ্তাহের মধ্যে ইন্টারনেট ও বিভিন্ন সামাজিক মাধ্যমে (ওটিটি প্ল‌্যাটফর্ম) ছড়িয়ে পড়া ওয়েব সিরিজের অনৈতিক, নিন্দনীয় ও আইনবহির্ভূত ভিডিওর অংশগুলো সরিয়ে ফেলতে এবং এসবের সঙ্গে পরিচালক-প্রযোজকসহ জড়িতদের বিষয়ে অনুসন্ধান করে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন হাইকোর্ট। পাশাপাশি নেটফ্লিক্সের মতো অন্যান্য ওটিটি প্ল্যাটফর্ম থেকে কীভাবে রাজস্ব সংগ্রহ করা যায়, তা বিটিআরসি’র কাছে জানতে চান আদালত।

সূত্র : রাইজিংবিডি.কম

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD