বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
২ কোটি শিক্ষক-শিক্ষার্থী পাবেন এডু আইডি ও স্মার্ট কার্ড নেতানিয়াহু ‘মিথ্যা বলেন’, ‘যুদ্ধাপরাধী’: মার্কিন সিনেটর রাস্তায় ঘুমিয়ে গেল বাঘ, শুরু হলো ‘যানজট’ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় ৭ জেলায় বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত ঢাকায় মেটার অফিস খোলার কথা হয়েছে, তারা আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের সাক্ষাৎ ইরানের সঙ্গে ‘খুব ভালো’ বৈঠক হয়েছে: ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

করোনায় আইসলুশনে থাকা সিরাজগঞ্জের ভূমি কর্মকর্তার মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : সিরাজগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসের এক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

আজ বুধবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সহকারী কমিশনার বলেন, ওই ভূমি কর্মকর্তা সদর উপজেলার ভূমি অফিসের কানুনগো হিসেবে কর্মরত ছিলেন। গত ২৬ মার্চ অফিস ছুটি ঘোষণা হলে তিনি ঢাকার বাড়িতে চলে যান। সেখানে তিনি ঠান্ডা, জ্বর, সর্দিতে আক্রান্ত হন। কিন্তু কাউকে না জানিয়ে নিজ বাড়িতে স্বেচ্ছায় আইসোলেশনে থাকেন।

এ অবস্থায় গত গত সোমবার তাঁর মৃত্যু হয়। পরে পরিবারের পক্ষ থেকে বিষয়টি স্বাস্থ্য বিভাগকে জানালে তারা ওই কর্মকর্তার নমুনা সংগ্রহ করে। আজ বুধবার দুপুরে প্রাপ্ত রিপোর্টে করোনায় আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

লাইট নিউজ/আহোশা

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD