শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন অবরোধ ভাঙতে খার্গ দ্বীপে প্রস্তুত ইরানের ১৪ তেলবাহী ট্যাংকার সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু গোপালগঞ্জ পরিদর্শনে আইজিপি-বিজিবি ও এসআরবি মহাপরিচালক দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

ভোট কেনায় বিএনপির ৪৯ নেতাকর্মীর নামে মামলা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১

নড়াইলে ভোটারদের ভয়ভীতি ও টাকার বিনিময়ে ভোট কেনার অভিযোগে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ ৪৯ নেতাকর্মীর নামে মামলা দায়ের করেছেন এক আওয়ামী লীগ নেতা।

বুধবার রাতে নড়াইল সদর থানায় মামলাটি দায়ের করেন পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুণ্ডু। তবে বিএনপি মেয়র প্রার্থী জুলফিকার আলী মণ্ডলকে আসামি করা হয়নি।

জানা যায়, আগামী ৩০ জানুয়ারি নড়াইল পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আঞ্জুমান আরা। এছাড়া মাঠে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মাওলানা খায়রুজ্জামান (হাতপাখা প্রতীক)।

মলয় কুণ্ডু জানান, রাতের বেলায় বিএনপি নেতাকর্মীরা ভোটারদের বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাচ্ছেন। এছাড়া টাকার বিনিময়ে ভোট কেনারও অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে বিএনপি মেয়র প্রার্থী জুলফিকার আলী মণ্ডল বলেন, আমি নীরবে-নিভৃতে ভোট চাচ্ছি। দলের নেতাকর্মীরা একত্রিত হয়ে গণসংযোগ ও ভোট চাইতে পারছেন না। আমরা কীভাবে ভোটারদের ভয়ভীতি দেখাব। আমাদের নেতাকর্মীদের হয়রানি করার জন্য এ মামলা দেয়া হয়েছে।

সদর থানার ওসি ইলিয়াস হোসেন জানান, ভোটারদের ভয়ভীতি ও টাকার বিনিময়ে ভোট কেনার অভিযোগে বিএনপির ৪৯ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। এ মামলায় কেউ গ্রেফতার হয়নি।

অন্যদিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সরদার আলমগীর হোসেন গত সোমবার সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি নৌকা প্রতীকের প্রার্থী আঞ্জুমান আরাকে সমর্থন দিয়েছেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD