রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

পবিত্র মদিনা শহর করোনামুক্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১

ডেস্ক রিপোর্ট : পবিত্র মদিনা শহরকে করোনাভাইরাস মুক্ত ঘোষণা করেছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। বুধবার সবশেষ আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে যাওয়ার পর সৌদি কর্তৃপক্ষ এই ঘোষণা দেয়। অনলাইন গণমাধ্যম সাবক জানিয়েছে, এর ফলে মদিনা প্রদেশ এখন করোনাভাইরাস মুক্ত। খবর গালফ নিউজের।

সৌদি আরবে গত বছরের মার্চ মাসে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর মদিনা আল আইসে ১৩ জন রোগী শনাক্ত হয়। তবে আক্রান্ত ওই ১৩ জনই সুস্থ হয়ে গেছে বলে খবরে জানানো হয়েছে। আল আইসে প্রায় ৩০ হাজার মানুষ বাস করে।

সৌদি আরবের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটি এ পর্যন্ত ১ লাখ ৬১ হাজার পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ১ হাজার ৩০৭ জন। সবমিলিয়ে সৌদি আরবে এ পর্যন্ত সুস্থ হয়েছে ১ লাখ ৫ হাজার ১৭৫ জন।

এদিকে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় রোববার দেশজুড়ে বলবৎ থাকা কারফিউ তুলে নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এরপর ব্যবসা-বাণিজ্য এবং অফিস খুলে দেয়া হয়। করোনা নিয়ন্ত্রণে এই কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল সৌদি কর্তৃপক্ষ। তবে সেখানে ধীরে ধীরে জীবন স্বাভাবিক অবস্থায় ফিরছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD