বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

সংকটের সময় কৃষকের পাশে ‘চাষীর হাসি’ সেল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই পাঁকতে শুরু করেছে ধান। কৃষকের মুখে হাসির রেখা থাকার কথা থাকলেও কপালে পড়েছে চিন্তার ভাঁজ। কারণ প্রত্যেক বছর অন্যান্য জেলা থেকে কৃষকরা এসে পারিশ্রমিকে ধান কাটে। কিন্তু এ বছর কোটালীপাড়াসহ পুরো গোপালগঞ্জ লকডাউন থাকায় আসতে পারছেন না বাইরের শ্রমিকরা। তাই বিপাকে পড়েছেন কৃষকরা।

আর এ অবস্থা থেকে উদ্ধার করতে উপজেলা নির্বাহী অফিসার নিয়েছেন একটি প্রশংসনীয় উদ্যোগ। তিনি চালু করেছেন “চাষীর হাসি” সেল। এর মাধ্যমে উপজেলার যারা সেচ্ছাসেবক হিসেবে এবং শ্রমজীবী হিসেবে ধান কাটতে আগ্রহী,তারা ফোনে যোগাযোগ করে বা যার যার ইউনিয়ন পরিষদের থেকে ফরম পূরণ করে রেজিস্ট্রেশন করতে পারবেন। এদের মধ্যে থেকে প্রয়োজনে ডেকে নিতে পারবেন কৃষকেরা।
এর তত্ত্বাবধানে রয়েছে কোটালীপাড়া কৃষি অফিস ও উপজেলা প্রশাসন।

লাইট নিউজ/ফামুরা

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD