বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

রাজীবপুরে কম্বাইন হারভেস্টার বিতরণ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : কয়েকদিন পরেই শুরু হবে রাজীবপুরে ধান কাটার মৌসুম। এদিকে চলমান করোনা ভাইরাস পরিস্থতিতে ধান কাটা মাড়াইয়ে শ্রমিক সংকট দেখা দিতে পারে। এতে ক্ষেতের ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। এ অবস্থায় কৃষকদের মাঝে সরকারি ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করেছে রাজীবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় একজন কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন রাজীবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো,আরও উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি আব্দুল হাই সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃমেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম রায়হান রহমান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা খায়রুল ইসলাম এবং উপ-সহকারী কর্মকর্তা আব্দুর রশীদ প্রমুখ।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, কৃষি মন্ত্রণালয়ের খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০% ভর্তুকি মূল্যে ক্রয়কৃত কম্বাইন হারভেস্টার মেশিন বরাদ্দ পাওয়া কৃষক হলেন মোহনগঞ্জ ইউনিয়নের আনছার আলী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে কম্বাইন হারভেস্টার মেশিন টির মূল্য ২০ লাখ ৫০ হাজার টাকা। সরকারের ৫০ শতাংশ ভর্তুকিতে এর দাম হয়েছে ১০ লাখ২৫ হাজার টাকা।এ মেশিন দিয়ে স্বপ্ল সময়ে ধান কাটা, ঝাড়া, মাড়াই ও বস্তায় ভরা যাবে।এতে ফসল মাড়াইয়ে কৃষকরা আর্থিক ভাবে সাশ্রয়ী হতে পারবে।

লাইট নিউজ /রুস

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD