শনিবার, ০২ মে ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বিদেশে নায়িকা মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ গণভোটের রায় অস্বীকার করে দেশকে সংকটে ঠেলে দিচ্ছে সরকার: গোলাম পরওয়ার ডিসি সম্মেলনে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের তাগিদ থাকবে: মন্ত্রিপরিষদ সচিব যুদ্ধের জন্য ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান, যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের অন্ধকার যুগ যেভাবে বিশ্ব রাজনীতিতে নতুন ধারার জন্ম দিচ্ছে আশা করি এমন কালো দিন আর আসবে না : আসিফ নজরুল যুক্তরাষ্ট্রের হামলার জবাব দিতে নতুন ছক কষছে ইরান ৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা সরকারের দেশে হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু যে শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে ইরান

স্বামীর নির্যাতনে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : ঝিনাইদহের কোটচাঁদপুরে স্বামীর নির্যাতনের শিকার হয়ে মাহিরুল (৩০) নামে এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে । পুলিশ ঘটনা স্থল থেকে গৃহবধৃর মরাদেহ ‌উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বৃহস্পতিবার (৩০)শে এপ্রিল সকালে উপজেলা এলাঙ্গী ইউনিয়ন বলাবাড়িয়া গ্রামের পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। কোটচাঁপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম জানান, খবর পেয়ে ঘটনা স্থল থেকে পুলিশ নিহতের মরাদেহ উদ্ধার করেছে।তিনি জানান,প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। নিহত গৃহবধূ বসত ঘরের বাঁশের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

এই ঘটনায় থানায় ১টি মামলা হয়েঠে।এলাকাবাসী সূত্রে জানা যায় প্রায় বার বছর আগে কালিগঞ্জ উপজেলার খামার বাড়ি গ্রামের মেয়ে মাহিরুন খাতুনের সাথে কোটচাঁপুর উপজেলার বলাবাড়িয়া গ্রামের রনো কালীর ছেলে আনোয়ার হোসেনের সাথে বিবাহ হয়।নিহত মাহিরুন খাতুন আনোয়ারের ৪র্থ স্ত্রী,বিবাহের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই ছিল।

লাইট নিউজ/রাজো রাজো

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD