সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের দাম ইতিহাসে সর্বোচ্চ, লিটারে বৃদ্ধি ২০ টাকা আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারের লরিতে বিস্ফোরণে নিহত ৭, আহত ১৫ ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার ডেঙ্গুতে সেপ্টেম্বরের ২০ দিনে ৮৭ মৃত্যু, হাসপাতালে ১৫৯৩ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কতজন, তালিকায় যারা জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, লোমহর্ষক বর্ণনা দিলো পুলিশ অপ্রতিম হত্যাকাণ্ড: ‘কিশোর গ্যাং’ লিডার কে এই তুহিন ভারি বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী

বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি শুরু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২০

 

লাইট নিউজ ডেস্ক : করোনাভাইরাস প্রাদুর্ভাবের জন্য মাসব্যাপী বন্ধ থাকার পরে বৃহস্পতিবার বিকালে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। খবর ইউএনবি’র।

ভারত-বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মতিয়ার রহমান বলেন, ‘বিকালে পাটের বীজভর্তি চারটি ট্রাক ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে।’

বাংলাদেশ ও ভারতের হাই কমিশনের মধ্যে সমঝোতার পরে বন্দর দিয়ে বাণিজ্য আবার শুরু হয়েছে।

মতিয়ার আরও জানান, ভারতীয় ট্রাকগুলো নো-ম্যানস ল্যান্ড আসার পর সেখান থেকে বাংলাদেশি শ্রমিক এবং চালকরা পণ্য ট্রাকে তুলে নেবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে প্রাত্যহিক প্রয়োজনীয়, জরুরি ও পচনশীল এবং পরে অন্যান্য পণ্য রপ্তানি শুরু হবে।

বন্দর সূত্রে জানা যায়, বিভিন্ন পণ্যবোঝাই ২২২৪টি ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষা করছে। বন্দরে রপ্তানি ও আমদানি কার্যক্রমের সাথে জড়িত সকল ব্যক্তিকে হ্যান্ড গ্লাভস, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বা সাবান সরবরাহ করা হবে।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD