বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জের ৭ খুনে জিয়াউল আহসান জড়িত: অ্যাটর্নি জেনারেল একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর ডিএমপির অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার ১৭ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জমি-বাড়ি দেবে পশ্চিমবঙ্গ, নতুন প্রকল্পের ঘোষণা আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে

কারাগারের তথ্য বাইরে, বের করতে তদন্ত কমিটি গঠন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১

গাজীপুরের কাশিমপুর-১ নম্বর কারাগারে হলমার্কের মহাব্যবস্থাপক তুষার আহমদ বিধি লঙ্ঘন করে এক নারীর সঙ্গে সময় কাটানোর ভিডিও গণমাধ্যমের হাতে কীভাবে গেলো, এ নিয়ে কারা অধিদপ্তর চিন্তিত। এটা বের করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কারাগারের একটি সূত্রের দাবি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এরকম তদন্ত কমিটি কারা অধিদপ্তরে আগে হয়েছে কিনা তাদের জানা নেই।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কারা অধিদপ্তরের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানান, কারাগার একটি সেনসিটিভ জায়গা। ভেতরের তথ্য বাইরে গেলো কীভাবে? এগুলো জানার জন্য একটা তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তদন্ত কমিটির সভাপতি যশোরের কারা উপমহাপরিদর্শক মো. ছগির মিয়া। অন্য সদস্যরা হলেন- কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার (চলতি দায়িত্ব) মো. গিয়াস উদ্দিন ও ফরিদপুর জেলা কারাগারের জেল সুপার আল মাসুম।

সন্ধ্যায় মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন জানান, কাশিমপুর কারাগারের ওই ঘটনার পর আমি সারাদেশের কারাগারগুলোর কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। সবাইকে সতর্ক অবস্থায় কাজ করার জন্য বলা হয়েছে। এরকম ঘটনা ভবিষ্যতে আর যেন না ঘটে।

কারা কর্মকর্তাদের কক্ষে কারাগারে থাকা হলমার্ক গ্রুপের মহাব্যবস্থাপক তুষার আহমদের নারীর সঙ্গে সময় কাটানো নিয়ে সংবাদ প্রচার হয়। এ ঘটনার তীব্র সমালোচনার পরিপ্রেক্ষিতে দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী প্রথমে জেল সুপার রত্না রায়, জেলার নূর মোহাম্মদ, ডেপুটি জেলার গোলাম সাকলাইন, সার্জেন্ট ইন্সট্রাক্টর মো. আব্দুল বারী ও সহকারী প্রধান কারারক্ষী মো. খলিলুর রহমানকে প্রত্যাহার করা হয়।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) তদন্ত কমিটি সুরক্ষা বিভাগের সচিবের কাছে ৪৯ পৃষ্ঠার প্রতিবেদন জমা দেন। তাতে ১৮ কর্মকর্তা ও কারারক্ষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD