শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ কল পেয়ে খুনি স্বামীকে আটক করল পুলিশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১

মুন্সিগঞ্জ প্রতিনিধি : মুন্সিগঞ্জে পারুল বেগম (৪২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী আলমগীর খান (৪৮) কে আটক করেছে পুলিশ। রোববার (৭ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার (৮ ফেব্রুয়ারি) ভোরে স্বামী আলমগীরকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।

আটক আলমগীর ঢাকা জেলার নবাবগঞ্জ এলাকার মোসলেম ব্যাপারির ছেলে। তারা কাশিপুর এলাকায় মালেক ব্যাপারির জায়গা ভাড়া নিয়ে বাড়ি তৈরি করে বসবাস করছিলেন।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, নিহত গৃহবধূ পারুলের সঙ্গে স্বামী আলমগীরের দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলে আসছিল। রোববার রাতে কথা-কাটাকাটির একপর্যায় আলমগীর গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে পারুলকে। এঘটনায় স্থানীদের মাধ্যমে ৯৯৯- এ কল পেয়ে ভোর ৩টার দিকে অভিযুক্ত স্বামীকে আটক ও নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD