মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা সেনা কর্মকর্তা মিফতাহ ও সাবেক এমপি বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ বড় সুখবর পেল সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ৩ লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ২,৬৯৫ কোটি টাকা ইরানকে মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে সৌদি আরব-তুরস্ক-পাকিস্তানের আমন্ত্রণ মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪৭ বিলিয়ন ডলার কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত

দুবাইয়ে বিএসইসি’র রোড শো শুরু মঙ্গলবার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

অর্থনৈতিক রিপোর্টার : প্রবাসী বাংলাদেশি ও বিদেশিদের বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগে আগ্রহী করতে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চার দিনব্যাপী রোড শো’র আয়োজন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। আগামীকাল মঙ্গলবার শুরু হয়ে এ রোড শো চলবে আগামী শুক্রবার পর্যন্ত। দুবাইয়ের বিখ্যাত দুবাই মলের কাছে স্কাইভিউ হোটেলে এ রোড শো অনুষ্ঠিত হবে।

রোড শোতে বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলামের নেতৃত্বে সংস্থাটির কমিশনার, নির্বাহী পরিচালক, দুই স্টক এক্সচেঞ্জসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা অংশ নেবেন।

বিদেশে বিএসইসি কর্তৃক আয়োজিত প্রথম রোড শোর নাম দেয়া হয়েছে ‘রাইজিং অব বেঙ্গল টাইগার পটেনশিয়াল অব বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটস’। চার দিনের রোড শোর প্রথম দিন ৯ ফেব্রুয়ারি সকালে প্রবাসীদের নিয়ে ইনভেস্টর সামিট: বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট অনুষ্ঠিত হবে। ওইদিন দুপুরে একই বিষয়ে সেমিনার হবে বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে।

আগামী ১০ ফেব্রুয়ারি সকালে ‘সুকুক: দ্যা নিউ ইনভেস্টমেন্ট অপরচুনিটি ইন বাংলাদেশ’ শিরোনামে একটি সেমিনার হবে। এতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা অংশ নেবেন।

১১ ফেব্রুয়ারি সকালে ‘স্কোপ অব প্রাইভেট ইক্যুইটি অ্যান্ড ভেনচার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’ শিরোনামে একটি সেমিনার হবে। অংশ নেবেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা।

রোড শোর শেষদিন ১২ ফেব্রুয়ারি দিনব্যাপী অনুষ্ঠিত হবে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠক। এখানে বিনিয়োগকারীদের ছোট ছোট গ্রুপ অংশ নেবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD