সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

সুনামগঞ্জ সাহিত্য উৎসব শুক্রবার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার :  ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনায় কবি সাহিত্যিকদের মেলবন্ধন তৈরির প্রত্যয়ে এগিয়ে চলা জাতীয় সাহিত্য সংগঠন কাব্যকথা সাহিত্য পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে ও কবি ইয়াকুব বখ্ত বাহলুলের আহবানে শিল্পকলা একাডেমির হাসন রাজা অডিটোরিয়াম সুনামগঞ্জে আগামী শুক্রবার ৩টায় অনুষ্ঠিত হবে মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে সুনামগঞ্জ সাহিত্য উৎসব-২১, আলোচনা, স্বরচিত কবিতা, ছড়া, পুঁথিপাঠ, নৃত্য, বাউল গানের আসর ও সুনামগঞ্জ সাহিত্য পুরস্কার প্রদান। অনুষ্ঠানটির  উদ্বোধন করবেন সুনামগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র  মো: নাদের বখ্ত। প্রধান অতিথির আসন অলংকৃত করে বক্তব্য রাখবেন এড. শামীমা শাহরিয়ার এমপি, প্রধান আলোচকের বক্তব্য রাখবেন বাংলা একাডেমির উপ-পরিচালক, গবেষক ড. তপন বাগচী বিশেষ অতিথির আসন অলংকৃত করবেন  জাফর রাজা চৌধুরী রেজিষ্টার্ড অফ কপিরাইট, সংস্কৃতি মন্ত্রণালয়, রাজনীতিক ও সমাজসেবক দিলোয়ার হোসেন দুলাল প্রমূখ। অনুষ্ঠানে সাহিত্যের বিভিন্ন শাখায় অবদানের জন্য সুনামগঞ্জ সাহিত্য পুরস্কার গ্রহণ করবেন, কথাশিল্পী মনি হায়দার, বাউল বিরহী কালা মিয়া, ছড়াশিল্পী দেলোয়ার হোসেন দিলু, কবি হিলারী হিটলার আভী, কবি আবদুল হান্নান ইউজেটিক্স, কবি শফিকুল ইসলাম সোহাগ, কবি ফজলুল হক দোলন, কবি অজয় রায়, ধীরেন্দ্র কুমার দেবনাথ শ্যামল, মোঃ মিছবাহ উদ্দিন, কবি মোঃ সহিদ মিয়া।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD